Home » Mohun Bagan Signs Tom Aldred : ইস্টবেঙ্গলের নজরে থাকা বিদেশি ডিফেন্ডারকে দলে নিয়ে চমক দিল মোহনবাগান

Mohun Bagan Signs Tom Aldred : ইস্টবেঙ্গলের নজরে থাকা বিদেশি ডিফেন্ডারকে দলে নিয়ে চমক দিল মোহনবাগান

স্পোর্টস ডেস্ক, সময় কলকাতা, ২ জুলাইঃ ফুটবল মাঠে কলকাতা ডার্বির বল গড়াতে বাকি এখনও কয়েকটা দিন। কিন্তু দলবদলকে কেন্দ্র করে জমে উঠেছে কলকাতার দুই চিরপ্রতিদ্বন্দ্বীর লড়াই। প্রথমে জাতীয় দলের মিডফিল্ডার আপুইয়াকে নিয়ে দড়ি টানাটানি হয় দুই দলের মধ্যে। ইস্টবেঙ্গলে প্রায় পাকা হয়ে যাওয়া মিজোরামের ফুটবলারকে শেষ মুহূর্তে সই করিয়ে নিয়ে চমক দিয়েছে মোহনবাগান । এবার বিদেশী ফুটবলার নিয়েও দুই দলের ডার্বিতেও শেষ হাসি হাসল সবুজ মেরুন ব্রিগেড। অস্ট্রেলিয়ার এ লিগে খেলা ডিফেন্ডার টমাস মাইকেল অ্যালড্রেডকে দলে নিয়ে চমক দিল মোহন শিবির।

মঙ্গলবার অ্যালড্রেডকে সই করানোর কথা সোশ্যাল মিডিয়ায় ঘোষণা করে মোহনবাগান । একটি ভিডিও পোস্টের মাধ্যমে ওয়াটফোর্ডের প্রাক্তন ডিফেন্ডারকে স্বাগত জানানো হয়েছে। সেই ভিডিও বার্তায়ও খোঁচা দেওয়া হয়েছে চিরপ্রতিদ্বন্দ্বী ইস্টবেঙ্গলকে। সেখানে একটি প্রতিবেদনের ছবি শেয়ার করা হয়েছে। যেখানে লেখা রয়েছে ‘জর্ডনের বিকল্প হিসাবে এই তারকার দিকে নজর লালহলুদের’। তারপরের দৃশ্যে একটি বিজ্ঞাপনের একটি দৃশ্য রয়েছে। সেখানে পঙ্কজ ত্রিপাঠিকে বলতে শোনা গিয়েছে ‘ইতনা কনফিডেন্স, ক্যায়সে?’ অর্থাৎ ‘এত আত্মবিশ্বাস, কীকরে?’ তারপর ফুটবলারটির গত মরশুমে খেলার কিছু ভিডিও শেয়ার করা হয়েছে। সেখানে দেখা যাচ্ছে দলের রক্ষণভাগকে নেতৃত্ব দিচ্ছেন। বিপক্ষের ফুটবলারদের নিখুঁত ট্যাকলে কাবু করছেন। আবার প্রতিপক্ষের বক্সে উঠে হেডে গোল করছেন। তারপর লেখা হয়েছে অ্যালড্রেডকে ক্লাবে স্বাগত।

আরও পড়ুনঃ বেলজিয়ামকে হারিয়ে শেষ আটে ফ্রান্স

আরও পড়ুনঃ দিয়েগো কোস্তা পর্তুগালকে শেষ আটে তুললেন

আরও পড়ুনঃ Mohun Bagan : তারুণ্যকে প্রাধান্য দিয়ে কলকাতা লিগের দল ঘোষণা মোহনবাগানের, কারা সুযোগ পেলেন দলে?

অস্ট্রেলিয়া লিগে খেললেও মাইকেল অ্যালড্রেডের দ্বৈত নাগরিকত্ব রয়েছে। স্কটল্যান্ড ও ইংল্যান্ড দুই দেশের নাগরিক তিনি। স্কটল্যান্ডের হয়ে অনূর্দ্ধ-১৯ দলে খেলেছেন। ক্লাব ফুটবলে একাধিক ক্লাবে খেলার অভিজ্ঞতা রয়েছে মাইকেলের। বর্তমানে ইংলিশ ফুটবল লিগ টু-তে খেলা কার্লাইল ইউনাইটেড এফসির হয়ে পেশাদারী ফুটবলে হাতেখরি হয়। ২০১০-১১  মরশুমে তিনি খেলেছেন চ্যাম্পিয়ানশিপের ক্লাব ওয়াটফোর্ডের হয়ে। এছাড়াও কোলচেস্টার ইউনাইটেড, ব্ল্যাকপুল, বারি, মাদারওয়েলের মত দলে খেলেছেন। ২০১৯ সালে যোগ দেন এ লিগের দল ব্রিসবেন রোরে। গত মরশুম পর্যন্ত এই দলেই খেলেছেন। ক্লাবের হয়ে মোট ১০৪ টি ম্যাচ খেলেছেন। গোল করেছেন ৩ টি। এবার এ লিগ থেকে আইএসএলের পথে ৩৩ বছরের  অ্যালড্রেড।

About Post Author