স্পোর্টস ডেস্ক, সময় কলকাতা, ২ জুলাইঃ ইউরো কাপের পাশাপাশি জমে উঠেছে কোপা আমেরিকার লড়াই। সি গ্রুপ থেকে প্রতিযোগিতার কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিল উরুগুয়ে ও পানামা। মঙ্গলবার ভারতীয় সময় ভোরবেলা এই গ্রুপের গুরুত্বপূর্ণ ম্যাচে আয়োজক আমেরিকার মুখোমুখি হয়েছিলেন লুই সুয়ারেজরা। অন্যদিকে বলিভিয়ার বিরুদ্ধে নেমেছিল পানামা।

মিসৌরির কানাস শহরের অ্যারোহেড স্টেডিয়ামে আয়োজক আমেরিকার বিরুদ্ধে জয় পেল উরুগুয়ে। গোটা ম্যাচে দুই দলের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হল। দুই ম্যাচ পর এই গ্রুপ থেকে শেষ আটে ওঠার লড়াইয়ে ছিল তিন দল। উরুগুয়ে প্রথম দুটি ম্যাচে জিতলেও কোয়ার্টারের টিকিট নিশ্চিত করতে পারেনি। পানামা ও আমেরিকা একটি করে ম্যাচ জিতে লড়াইয়ে ছিল। প্রথম দুটি ম্যাচে হেরে যাওয়ায় বলিভিয়া আগেই ছিটকে গিয়েছিল লড়াই থেকে। এই পরিস্থিতিতে সকলের নজর ছিল এই গ্রুপের শেষ দুটি ম্যাচের দিকে। উরুগুয়েকে হারিয়ে দিলে আমেরিকার কাছেও সুযোগ থাকত কোয়ার্টারের টিকিট পাওয়ার। কিন্তু তারা পারল না। প্রথমার্ধে খেলার ফল ছিল গোলশূন্য। ৬৬ মিনিটে ম্যাথিয়াস অলিভিয়েরা গোল করে ম্যাচে ফারাক গড়ে দেন। ম্যাচে সমতা ফেরাতে পারেনি আয়োজকরা।
আরও পড়ুনঃ Mohun Bagan Signs Tom Aldred : ইস্টবেঙ্গলের নজরে থাকা বিদেশি ডিফেন্ডারকে দলে নিয়ে চমক দিল মোহনবাগান
আরও পড়ুনঃ Mohun Bagan : তারুণ্যকে প্রাধান্য দিয়ে কলকাতা লিগের দল ঘোষণা মোহনবাগানের, কারা সুযোগ পেলেন দলে?
অন্যম্যাচে, বলিভিয়াকে হারিয়ে ১-৩ গোলে হারিয়ে দিয়েছে পানামা। ২২ মিনিটেই হোসে ফাহার্দোর করা গোলে এগিয়ে যায় তারা। বিরতির আগে স্কোরবোর্ডে কোনও পরিবর্তন হয়নি। ৬৯ মিনিটে ব্রুনো মিরান্ডার করা গোলে সমতা ফেরায় বলিভিয়া। ৭৯ মিনিটে ফের এগিয়ে যায় পানামা। তাদের হয়ে দ্বিতীয় গোল করেন এডুয়ার্ডো গেরেরা। সংযুক্ত সময়ে পানামার হয়ে ব্যবধান বাড়িয়ে জয় নিশ্চিত করেন সেজার ইয়ানিস।


More Stories
শেফালী -রাধায় বাংলাদেশ চূর্ণ
পাকিস্তানকে ধ্বংস করল ভারতের মেয়েরা
হর্ষ – গুরনুরের দুরন্ত অভিষেক, জিতল ভারত