সানী রায়,সময় কলকাতা, ৫ জুলাই : লোকালয় দাপিয়ে বেড়াচ্ছে হাতি। অবাধ বিচরণ হাতির । উত্তরবঙ্গের মেটেলিতে লোকালয় দাপিয়ে অবশেষে নদী পেরিয়ে জঙ্গলে ফিরল হাতি।
জনপদ মুক্তাঞ্চল হয়ে উঠেছে হাতির। অবাধ বিচরণ হাতির যা সম্পদ ও প্রাণহানির কারণ হচ্ছে তাই হাতি আতঙ্ক কাটছে না, বরং বেড়েই চলেছে উত্তরবঙ্গের বিস্তীর্ণ এলাকায়। মেটেলিতে আবার লোকালয় দাপিয়ে ঘুরল বুনো হাতি। আতঙ্ক থাকলেও ভয়কম্পিত হয়েও হাতি দেখার কৌতূহল থাকছে। মেটেলিতেও তেমনটাই হল। হাতি দেখতে ভিড় জমালো স্থানীয় গ্রামবাসী।

মেটেলি ব্লকের দক্ষিণ ধূপঝোড়া এলাকায় শুক্রবার সংলগ্ন গরুমারা জঙ্গল থেকে একটি বুনো হাতি বেরিয়ে চলে আসে ওই এলাকায়। হাতিটি দীর্ঘক্ষণ এলাকার কৃষি জমি ও যাতাযাতের রাস্তায় ঘোরাফেরা করতে থাকে। যদিও এদিন হাতিটি এলাকার কোন ঘর বাড়ির ক্ষতি করতে পারেনি।দীর্ঘক্ষণ হাতিটি গ্রামে দাপিয়ে বেড়ানোর পর ফের মূর্তি নদী পেরিয়ে গরুমারা জঙ্গলে চলে যায়। হাতি এখন উত্তরবঙ্গের মানুষের নিত্যকার সঙ্গী হয়ে উঠছে। কৌতূহল থাকলেও আতঙ্ক থেকেই যাচ্ছে। ক্ষয়ক্ষতি – প্রাণহানিও ঘটছে। মানুষ অনিশ্চয়তা ও আতঙ্কের আবহে দিন কাটাচ্ছেন ।
#অবাধ বিচরণ হাতির
আরও পড়ুন ডাইনি সন্দেহে মারধর, ধারালো অস্ত্র দিয়ে খুবলে তুলে নেওয়া হল শরীরের মাংস
আরও পড়ুন চোপড়ার সন্ত্রাস ও পাল্টা জনরোষ মনে করাচ্ছে সন্দেশখালিকে : জেসিবি, আনারুলের পরে গ্রেফতার মাতাল


More Stories
গন্ডারের হামলায় জলদাপাড়ায় মৃত্যু বনদফতরের অস্থায়ী কর্মীর
স্বাস্থ্য পরিষেবায় আধুনিকীকরণে জোর দেবেন নরেশ রায়
নিজের স্ত্রীকে আবার বিয়ে করছেন খগেশ্বর রায়