সানী রায়,সময় কলকাতা, বানারহাট, ৫ জুলাই : হাতি বিপন্ন বোধ করলেই জঙ্গল ছেড়ে লোকালয়ে আসে একা বা দলবেঁধে। কখনও খাদ্যের খোঁজে, কখনও আবার নিরাপদ আস্তানার খোঁজে হাতি ঢুকে পড়ছে জনপদে। এবার সেনাছাউনিতে ঢুকে পড়ল ৩০ থেকে ৩৫ টি হাতির দল। সেনাছাউনিতে হাতিবাহিনী এসে পড়ায় সাজোসাজো রব দেখা না দিলেও ঐরাবত বাহিনীর রাজকীয় চলাচল হয়ে উঠল বিস্ময় ও শিহরণ মাখা।
ভুটান – পাহাড় ও ডুয়ার্সের একটানা ভারী বৃষ্টিতে জল বেড়েছে জঙ্গল লাগোয়া নদীগুলোতেও। বেশ কিছু জঙ্গলেও জমছে বৃষ্টির জল। তাই নিরাপদ জায়গার খোঁজে হাতির দল ঢুকে পড়ছে কখনও গ্রামে, কখনও বা চা – বাগানের শ্রমিক মহল্লার,কখনও বা সেনা ছাউনিতে।

সেনাছাউনিতে হাতিবাহিনী । গল্প নয় সত্যি। ভীতি জাগালেও চমকপ্রদ। বিন্নাগুড়ি সেনা ছাউনিতে দেখতে পাওয়া গেল হাতির দলকে। শাবক সহ প্রায় ৩০ থেকে ৩৫টি হাতির একটি দলকে ঘুরে বেড়াতে দেখা যাচ্ছে বিন্নাগুড়ি সেনা ছাউনির ভেতরে। অনুমান করা হচ্ছে,ডায়নার জঙ্গল থেকে রেতির জঙ্গলে যাবার সময় সেনা ছাউনির ভেতরে ঢুকে পড়ে হাতির দলটি। কারণ মাঝে মধ্যেই ডায়নার থেকে রেতি, কখনও রেতির থেকে ডায়নার জঙ্গলে সেনা ছাউনি বরাবর হাতির দল পারাপার করে থাকে। উৎকণ্ঠার প্রহর অবশ্য কেটে যায় শিহরণ জাগানো কিছু সময়ের পরে ।।
আরও পড়ুন মেটেলিতে জনপদ দাপিয়ে অবাধ বিচরণ হাতির
#সেনাছাউনিতে হাতিবাহিনী


More Stories
প্রাক্তন বিধায়ক রফিকুরের ভাই আনিস গ্রেফতার
তৃণমূলের শ্বাসকষ্টের আরেক শিকার অভিষেক ঘনিষ্ঠ শুভ্রকান্তির পদত্যাগ
দলীয় কর্মীদের পাশে দাঁড়াতে গিয়ে বিপদ,সৌগত রায়কে লক্ষ্য করে উড়ে এল পচা ডিম