Home » দলীয় কর্মীদের পাশে দাঁড়াতে গিয়ে বিপদ,সৌগত রায়কে লক্ষ্য করে উড়ে এল পচা ডিম

দলীয় কর্মীদের পাশে দাঁড়াতে গিয়ে বিপদ,সৌগত রায়কে লক্ষ্য করে উড়ে এল পচা ডিম

Oplus_131072

সময় কলকাতা ডেস্ক, ২৮ মে : তৃণমূল নেতাদের হয়েছে আশ্চর্য বিপদ।  দলীয় কর্মীদের পাশে না দাঁড়ালে দলের ভেতরে প্রশ্ন উঠছে। আবার, দলীয় কর্মীদের পাশে দাঁড়াতে গেলে বিক্ষোভের সামনে পড়তে হচ্ছে, শুনতে হচ্ছে চোর স্লোগান। এমনকি নিক্ষিপ্ত হচ্ছে পচা ডিমও। এরকমই অভূতপূর্ব পরিস্থিতির মধ্যে দিয়ে কাটাতে হচ্ছে তৃণমূলের শীর্ষ নেতৃত্বকে। এবার দলীয় কর্মীদের পাশে দাঁড়াতে গিয়ে, থানায় অভিযোগ জানাতে এসে হেনস্থার শিকার হতে হল তৃণমূলের বর্ষীয়ান নেতা সৌগত রায়কে। বিজেপি কর্মী সমর্থকরা তুলল চোর স্লোগান।সৌগত রায়কে লক্ষ্য করে উড়ে এল পচা ডিম।

ঘটনার সূত্রপাত বুধবার রাতে। উত্তর দমদম পুরসভার তৃণমূলের জনপ্রতিনিধিদের বাড়ি বাড়ি আক্রমণ করার অভিযোগ ওঠে বিজেপির বিরুদ্ধে। দলীয় নেতাকর্মীদের পাশে থাকতে বৃহস্পতিবার সকালে সংসদ সৌগত রায়ের নেতৃত্বে জনপ্রতিনিধি এবং স্থানীয় তৃণমূল নেতাদের নিয়ে নিমতা থানায় অভিযোগ জানতে যান। সেই সময় দেখা যায় থানার বাইরে এবং থানার মধ্যে বিজেপির কর্মী সমর্থকরা একত্রিত হয়ে চোর চোর স্লোগান দিতে শুরু করে সৌগত রায় এবং উত্তর দমদম পুরসভার জনপ্রতিনিধিদের। এরপর দেখা যায় সেই জটলার থেকে ডিম ছুঁড়ে দেওয়া হয় বলে  অভিযোগ ওঠে।সৌগত রায়কে লক্ষ্য করে এরপরে উত্তাল হয়ে ওঠে থানা চত্বর সংসদ সৌগত রায়ের বক্তব্য, গত কয়েকদিন ধরে তৃণমূল নেতা এবং জনপ্রতিনিধিদের বাড়িতে একাধিকবার হামলা চালানোর অভিযোগ ওঠে তারপর এই আজ সাংসদ নিজে থানায় এসে অভিযোগ দায়ের করতে যান তখন তার ওপরে এইভাবে আক্রমণ তিনি এই আক্রমণের কঠোর নিন্দা করেন। তবে বিক্ষুব্ধ জনতা ও বিজেপি সমর্থকদের বক্তব্য, এই জনরোষ অত্যন্ত সামান্য  তাদের আরও বক্তব্য যে পরিমাণে দুর্নীতি ও আর্থিক তছরূপ হয়েছে, তাতে সাংসদ সহ জনপ্রতিনিধিদের আরও নিগৃহীত হতে হবে।।

About Post Author