সময় কলকাতা ডেস্ক, ৭ জুলাইঃ গুজরাটের (Gujarat) সুরাট শহরে শনিবার তাসের ঘরের মতো হুড়মুড় করে ভেঙে পড়ে ছয় তলা বিল্ডিং। বহুতল ভেঙে পড়ার ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ৭। বাড়ছে আহতের সংখ্যাও। বহুতল ভেঙে পড়ার ১৭ ঘণ্টা পরও ধ্বংসস্তূপে নীচে কয়েকজন আটকে রয়েছেন বলেই আশঙ্কা। বিপর্যয়ের খবর পেয়ে শনিবার রাতেই ঘটনাস্থলে পৌঁছেছে পুলিশ ও দমকল বাহিনী। রাতভর চলে উদ্ধারকাজ। অভিযান জারি রয়েছে রবিবার সকালেও।
আরও পড়ুন Optical Illusion: ৩ শতাংশ পাঠক ৩৫ সেকেন্ডে নিচের ছবি দুটি থেকে ৩ টি পার্থক্য খুঁজে বার করে এই ধাঁধার সমাধান করতে পেরেছেন, আপনি কি তাদের একজন?
গত কয়েকদিন ধরেই একনাগাড়ে বৃষ্টি হচ্ছে সুরাটে। ভারী বৃষ্টির জেরেই শনিবার সচিন পালি গ্রামের একটি ছয়তলা বাড়ি ভেঙে পড়ে। জানা গিয়েছে, ওই বহুতলে মোট ৩০টি অ্যাপার্টমেন্ট ছিল। তবে এর মধ্যে মাত্র ৫টিতেই বসবাস করছিলেন বাসিন্দারা। দুপুরে হঠাৎই ভেঙে পড়ে বহুতলটি। এই ঘটনা প্রকাশ্যে আসতেই ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। দুর্ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ ও দমকল বাহিনী। পরে উদ্ধারকাজে সাহায্য করতে জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীকেও ডাকা হয়। রাতভর চলে উদ্ধারকাজ। এনডিআরএফ ও এসডিআরএফ রাতভর সিমেন্টের স্ল্যাব কেটে বাসিন্দাদের উদ্ধার করেন। এদিন রাতেই ধ্বংসস্তূপের নীচ থেকে এক মহিলাকে উদ্ধার করা হয়েছিল। অন্যদিকে, গুরুতর জখম অবস্থায় উদ্ধার করা হয় ১৫ জনকে।
সুরাটের পুলিশ কমিশনার অনুপম গেহলট বলেন, ‘ ২০১৭ সালে তৈরি হয়েছিল ফ্ল্যাটটি। দুর্ঘটনার সময় পাঁচটি ফ্ল্যাটে বাসিন্দা ছিল। মূলত শ্রমিকরাই থাকতেন। অনেকে নাইট শিফ্টে থাকায়, তাদের প্রাণ রক্ষা পায়। যখন উদ্ধারকারী দল এসে পৌঁছয়, তখন ধ্বংসস্তূপের নীচ থেকে ক্ষীণ চিৎকার শোনা যাচ্ছিল। সেই আওয়াজ শুনেই উদ্ধার করা হয় এক মহিলাকে।’
#Latestbengalinews
# BuildingCollapsedInGujaratsSurat


More Stories
দিল্লির রাজস্থান বধ
হাতির হামলায় যুবকের মৃত্যু
গোঘাটে তৃণমূল নেতা খু*ন