সময় কলকাতা ডেস্ক, ১৪ জুলাই : জাসমিন পাওলিনিকে হারিয়ে ২০২৪ সালের মহিলা উইম্বলডন বিজয়ী হলেন বারবোরা ক্রেচিকোভা। তিন সেটের লড়াইয়ে বিশ্বের ৩২ নম্বর মহিলা টেনিস তারকা বারবোরা ক্রেচিকোভা শনিবার হারিয়ে দেন বিশ্বের ৭ নম্বর পাওলিনিকে। খেলার ফল ৬-২, ২-৬, ৬-৪। খেলার ফল থেকেই পরিষ্কার, প্রথম দুই সেটে একতরফাভাবে দুই প্রতিদ্বন্দ্বী সেট দখল করে নিলেও তৃতীয় সেটে তুলমূল্য লড়াইয়ে হার মানতে হয় ইতালিয়ান তারকাকে। উইম্বলডন ফাইনালে হারার আগে ফরাসি ওপেনের ফাইনালেও পরাস্ত হয়েছিলেন পাওলিনি। বারবোরা ক্রেচিকোভা নবোদিত তারকা না হলেও উইম্বলডন পেল নতুন বিজয়ী। ২০২২ সালে বারবোরা ক্রেচিকোভার ৱ্যাঙ্কিং ছিল ২। তারপরে বিগত দিনে তাঁর সময় ভালোমন্দ মিলিয়ে কেটেছে। ডাবলসে একদা শীর্ষ তারকা এবার ফাইনালে হট ফেভারিট না হলেও পাওলিনিকে হারিয়ে চেক তারকা বলেছেন, এই দিনটি তাঁর জীবনের সেরা দিন।।
পাওলিনির স্বপ্নের দৌড় শেষ, জিতলেন ক্রেচিকোভা


More Stories
জেসুস এবার বার্সেলোনায়
ছয় বিদেশীতে মোহনবাগান প্রস্তুত, জেরবার ইস্টবেঙ্গল, কবে আসছেন এফিয়ং?
সিরিজের মাঝপথে পাকিস্তানের ৭ প্লেয়ার ছাঁটাই