সময়ে কলকাতা, ১৪ জুলাই : জিম্বাবুয়ের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজে আগেই বিস্ফোরণ ঘটিয়েছিলেন অভিষেক শর্মা। হারারে সাক্ষী থাকল আর এক বাঁ হাতি ওপেনার কতটা বিস্ফোরক হয়ে উঠতে পারেন। গিলের সঙ্গে ওপেন করতে আসা যশস্বীর দাপট তথা ঝোড়ো ব্যাটিং-এর সুবাদে দশ উইকেটে জিতল ভারত। ১৫৩ রানের টার্গেট তাড়া করতে নেমে প্রায় পাঁচ ওভার বাকি থাকতেই জয়ের লক্ষ্যে পৌঁছে যায় টিম ইন্ডিয়া। টি-টোয়েন্টি সিরিজের প্রথম প্রথম ম্যাচে জিম্বাবুয়ে ভারতকে হারালেও পরের তিনটি ম্যাচে তাদের নাস্তানাবুদ করে ছেড়েছে ভারত। একটি ম্যাচ বাকি থাকতেই সিরিজে ৩-১ ম্যাচের ব্যবধানে এগিয়ে গিয়েছে ভারত।

এদিন টসে জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন শুভমান গিল। তুষার দেশ পান্ডে উইকেট পেলেও তিনি তাঁর অভিষেক লগ্নে খুব দাগ কাটতে পারলেন না । অভিষেক শর্মা তার প্রথম আন্তর্জাতিক উইকেট পেয়ে গেলেন শনিবার। শিবম দুবেও উইকেট পেলেন। অভিষেক এবং শিবম কে এখন বোলিং আর ফিল্ডিং করেই কাটাতে হচ্ছে। এদিনও হল। যশস্বীর দাপট আর গিলের যোগ্য সহায়তা ভারতকে নিয়ে গেল অনায়াস, স্থির জয়ের দিকে। ২৮ বলে অর্ধশতরান করা যশস্বী ৫৩ বল খেলে ৯৩ রানে অপরাজিত থেকে গেলেন। ৫৮ রানে অপরাজিত থাকলেন গিল। নিয়ম রক্ষার ম্যাচ হয়ে উঠল পঞ্চম ম্যাচ।।
আরও পড়ুন জিতল লাল হলুদ, হারল সবুজ মেরুন


More Stories
কেকেআর-কে হারালেন, কে এই মুকুল চৌধুরী ?
গ্রেফতার অজি ক্রিকেট তারকা ওয়ার্ণার
কুপার কনোলি জেতালেন পাঞ্জাবকে