সময় কলকাতা, ১৪ জুলাই : বিশ্বকাপ জয়ের পরে জিম্বাবুয়ের বিরুদ্ধে নিজেদের পরবর্তী প্রজন্মের দলকে তৈরি হতে সুযোগ দিয়েছিলেন ভারতীয় নির্বাচকরা। বিষয়টিতে সিলমোহর দেয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড ।টিম ইন্ডিয়ার তরুণ ব্রিগেড জিম্বাবুয়ের মাটিতে প্রথম টি টোয়েন্টি ম্যাচে হেরে যায়। হইচই পড়লেও জিম্বাবুয়ের কাছে একটি ম্যাচে হার যে ছিল অঘটনের তা ভারত বাকি চারটি ম্যাচে বুঝিয়ে দিয়েছে। শেষ ম্যাচেও জয় এল ৪২ রানে। ফলে সিরিজে জয় এল ৪-১ ব্যবধানে।টিম ইন্ডিয়ার তরুণ ব্রিগেড বুঝিয়ে দিল বৃহত্তর ক্ষেত্রের জন্য তারা প্রস্তুত। রবিবার ২০ ওভারে ৬ উইকেটে ১৬৭ রান করে ভারত। ৪৫ বলে ৫৮ রান করেন সঞ্জু স্যামসন। পাল্টা ব্যাট করতে নামা জিম্বাবুয়ে অল আউট হয়ে যায় মাত্র ১২৫ রানে। মুকেশ কুমার ২২ রানে ৪ উইকেট পান। 
এদিন ১২ বলে ২৬ রান এবং ২৫ রানে ২ উইকেট নিয়ে ম্যাচের সেরা শিবম দুবে। ৮ উইকেট নিয়ে সিরিজের সেরা নির্বাচিত হয়েছেন ওয়াশিংটন সুন্দর।


More Stories
কেকেআর-কে হারালেন, কে এই মুকুল চৌধুরী ?
গ্রেফতার অজি ক্রিকেট তারকা ওয়ার্ণার
কুপার কনোলি জেতালেন পাঞ্জাবকে