সময় কলকাতা ডেস্ক, ২৪ জুলাইঃ পমফ্রেট মাছ খেতে ভালবাসেন না এমন বাঙালি খুব কমই দেখা যায়। ঝোল হোক কিংবা পাতুরি হোক বা ফিশ ফ্রাই— নানা ভাবেই বাঙালির মন জয় করেছে পমফ্রেট মাছ। পমফ্রেট মানেই কি ঝোল? অথবা ফ্রাই? সেই দস্তুর ভেঙে এবার স্বাদ বদলাতে বানিয়ে ফেলুন রোস্টেড পমফ্রেট। পমফ্রেট মাছের স্বাদ চেটেপুটে নিতে খুব সামান্য কিছু উপকরণ দিয়েই বাড়িতেই বানিয়ে ফেলুন রোস্টেড পমফ্রেট। পোলাও কিংবা সাদা ভাতের একেবারে জমে যাবে রোস্টেড পমফ্রেট। রোস্টেড পমফ্রেট বানানোর জন্য রইল খুব সহজ একটি রেসিপি-
আরও পড়ুন দুর্গাপুজো কমিটিগুলিকে ফের সরকারি অনুদান বাড়িয়ে দিলেন মুখ্যমন্ত্রী
উপকরণ
পমফ্রেট মাছ: ২টি
রসুন বাটা: ৩-৪ কোয়া
পেঁয়াজ বাটা: ১টি ছোট
আদা বাটা: ১টি
কর্নফ্লাওয়ার: ১/২ চা চামচ
বেসন: ১ চা চামচ
কাঁচা লঙ্কা বাটা: ২টি
হলুদ গুঁড়ো: ১/২ চা চামচ
ধনে গুঁড়ো: ১/২ চা চামচ
জিরে গুঁড়ো: ১/২ চা চামচ
গরম মশলা গুঁড়ো: ১/২ চা চামচ
গোল মরিচ গুঁড়ো: ১/২ চা চামচ
কাশ্মীরি লঙ্কার গুঁড়ো: ১/২ চা চামচ
পাতি লেবু: ১টি
লবণ: স্বাদ মতো
ধনে পাতা: প্রয়োজন মতো
সাদা তেল ও ঘি: পরিমাণ মতো

রন্ধন প্রণালী
প্রথমেই পমফ্রেট মাছগুলিকে ভাল করে ধুয়ে মাঝখানে এমন ভাবে চিরে নিন যাতে রান্নার সময়ে মশলা ভাল করে ভিতরে যায়। এরপর দু’চামচ লেবুর রস ও নুন মাখিয়ে মিনিট ২০ মিনিট মাছগুলি ম্যারিনেট করে রাখুন। ২০ মিনিট পর একে একে এর মধ্যে পেঁয়াজ বাটা, আদা বাটা, রসুন বাটা, কাঁচা লঙ্কা বাটা, ধনে, জিরে, হলুদ, গোলমরিচ, কাশ্মীরি লঙ্কা, গরম মশলা এবং অল্প তেল দিয়ে কিছুক্ষণ ম্যারিনেট করে রেখে দিন। এবার একটি পাত্রে বেসন ও কর্নফ্লাওয়ারের মধ্যে নুন এবং জল দিয়ে একটি গোলা তৈরি করুন। এরপর একটি নন-স্টিক কড়াইয়ে তেল ও ২ চামচ ঘি নিয়ে একটু গরম হতে দিন। তেল গরম হয়ে গেলে তার মধ্যে ম্যারিনেট করে রাখা মাছগুলি বেসন ও কর্নফ্লাওয়ারের গোলায় মাখিয়ে কড়াইতে ছেড়ে দিন। এক পিঠ ভাল করে ভাজা হয়ে গেলে উল্টে দিন। খেয়াল রাখবেন, দু’পিঠই যেন ভাল করে ভাজা হয়। এবার তন্দুরি স্বাদ আনার জন্য ক়ড়াইয়ের মধ্যেই মাছ দুটির মাঝখানে একটি ছোট পাত্রে গরম কাঠকয়লা বসান। তাতে খানিক ঘি ছড়িয়ে পুরোটা একটি ঢাকা দিয়ে চাপা দিয়ে রাখুন। মিনিট দশেক পর নামিয়ে নিলেই তৈরি রোস্টেড পমফ্রেট।
#রোস্টেডপমফ্রেট
#RoastedPomfret
#Latestbengalinews


More Stories
উত্তর ২৪ পরগনায় আইএসএফ ও তৃণমূল সংঘর্ষ, জখম একাধিক কর্মী
উত্তরাখণ্ডে বৃষ্টির তান্ডবে ধুয়ে গেল ভারত-চীন সেতু!
উত্তর ২৪ পরগনায় তৃণমূলের রক্তদান শিবিরে তুমুল উত্তেজনা! মঞ্চেই দুই গোষ্ঠীর চেয়ার ছোড়াছুড়ি