Home » রেল আবার লাইনচ্যুত, এবার দুইয়ের ধাক্কা

রেল আবার লাইনচ্যুত, এবার দুইয়ের ধাক্কা

সময় কলকাতা ডেস্ক, ২৪ জুলাই : আগে যাদের বেলাইন হওয়া অঘটন ছিল তারা এখন মাঝেমধ্যেই লাইনচ্যুত হচ্ছে। রেলওয়ে এফসি, ইস্টার্ন রেল, বিএনআর একদা গাঁট ছিল তিন প্রধানের। রেলদলগুলি বড় দলগুলিকে হারিয়ে দিত, অবলীলায় আটকে দিত।ময়দানে  আর সেই সুদিন নেই রেলদলগুলির। ইস্টবেঙ্গলের সামনে পড়ে দু গোলের ধাক্কায় রেল আবার লাইনচ্যুত হওয়া খুব বড় ঘটনা নয়। বুধবার ঘরের মাঠে লিগে তাদের সপ্তম ম্যাচে ২-০ গোলে রেলওয়ে এফসিকে হারাল লাল হলুদ। লাল হলুদের পক্ষে তাৎপর্যপূর্ণ বিষয় যে সায়ন, বিষ্ণুর মত ফুটবলার ছাড়াই আধিপত্য নিয়ে জিতল ইস্টবেঙ্গল। গোলদাতা মুসারফ ও আদিল ।

বুধবার রেলের পতনের প্রাথমিক কারণ হয়ে উঠলেন গোলরক্ষক শুভঙ্কর, যদিও রেল গোলরক্ষকই ইস্টবেঙ্গলের বেশি গোলে জেতা রুখলেন একক দক্ষতায় একাধিক গোল বাঁচিয়ে। প্রথমার্ধের শেষ মুহূর্তে রেল গোলরক্ষক মুশারফের ক্রসের ফ্লাইট মিস করেন। যে বল ক্রস করতে চেয়েছিলেন লাল হলুদ লেফট ব্যাক মুসারফ তা গোলে চলে যায়। মুসারফ সারাক্ষন চোখে পড়লেন। দ্বিতীয় অর্ধের গোলটিও আসে বামপ্রান্তিক আক্রমণ থেকে। হেডে নামিয়ে দেওয়া বলকে ডিফেন্স থেকে এসে গোলে প্লেস করতে ভুল করেন নি আদিল। ৬ খেলায় ১৬ পয়েন্ট নিয়ে বি গ্রূপের শীর্ষে ইস্টবেঙ্গল । ভবানীপুরের পয়েন্ট ১৬ হলেও গোলপার্থক্যে শীর্ষে লাল হলুদ ।।

# রেল আবার লাইনচ্যুত

আরও পড়ুন ধীরে ধীরে ছন্দে ফিরছে বাংলাদেশ, খুলছে সরকারি-বেসরকারি অফিস, পরিস্থিতি স্বাভাবিকের পথে

আরও পড়ুন 2024 প্যারিস অলিম্পিক গেমস শুরুর আগেই বিদেশিনীকে গণধর্ষণ প্যারিসে

About Post Author