পুরন্দর চক্রবর্তী, সময় কলকাতা, ২৮ জুলাই : প্যারিস অলিম্পিক 2024 ও ভারতের সাফল্যের সম্ভাবনা প্রসঙ্গে আলোচনা করতে গেলেই কুস্তির কথা অবধারিত ভাবে চলে আসবে। প্যারিস অলিম্পিক 2024 -এ ভারতের কুস্তিগীরদের সম্ভাবনা নিয়ে আলোচনার আগে একটি ছোট্ট ভূমিকা প্রয়োজন।
খেলা নয় খেলার বাইরে নেতার কুকীর্তি ঘিরে, কিছুদিন ধরেই ভারতীয় কুস্তিগীরদের মধ্যে অসন্তোষ ছিলই। তার বহিঃপ্রকাশ হিসেবে সাম্প্রতিক সময়ে বিজেপি নেতা ব্রিজভূষণ সিং এর বিরুদ্ধে একাধিক যৌন হেনস্থার অভিযোগ উঠেছে, তার বিরুদ্ধে অবশেষে মামলাও দায়ের হয়েছে। প্রসঙ্গত, ব্রিজভূষণ সিং কিছুদিন আগে পর্যন্ত ছিলেন ভারতীয় কুস্তি ফেডারেশনের সভাপতি। তাঁর কুকীর্তির বিরুদ্ধে পথে নামে ভারতীয় কুস্তিগীররা। ফেডারেশন ও কুস্তিগীরদের মধ্যে ধারাবাহিক ভাবে অস্থিরতা দীর্ঘ সময় ধরে চলেছে । কুস্তিগীরদের প্রাপ্য সম্মান দেওয়া হয়নি এই অভিযোগ উঠেছে। মনে রাখতে হবে, পুরুষ হকি দল বাদ দিলে কুস্তি এমন একটি ইভেন্ট যা আন্তর্জাতিক ক্ষেত্র ও অলিম্পিকে দীর্ঘ সময় ধরে ধারাবাহিকভাবে ভারতকে সাফল্য এনে দিয়েছে। দোলাচলের অবসানে অবশেষে এবার আবার সাফল্যের মুখ দেখবে কি ভারতীয় কুস্তিগীর বাহিনী? স্বাভাবিকভাবেই, প্যারিস অলিম্পিক 2024 -এ ভারতীয় কুস্তিগীরদের প্রদর্শন এর দিকে সকলের চোখ থাকছে। ভারতের আন্তর্জাতিক ক্রীড়ায় যার একটি অন্যতম প্লাটফর্ম অলিম্পিক গেমসে গৌরব কুস্তিগীরদের ওপরে অনেকটাই নির্ভরশীল। কারণ বিস্তারিতভাবে আলোচনা করলেই বোঝা যাবে।
ভারতের কুস্তিগীরদের সম্ভাবনার আগে তুলে ধরে যাক সাফল্যের পরিসংখ্যান।গত চারটি অলিম্পিকে, ভারত ধারাবাহিকভাবে কুস্তিতে অন্তত একটি পদক জিতেছে। আজ পর্যন্ত, ভারত কুস্তিতে মোট সাতটি অলিম্পিক পদক জিতেছে। ভারতের মোট ৩৫টি পদকের মধ্যে কুড়ি শতাংশ পদকই এসেছে কুস্তি থেকে।
প্যারিস অলিম্পিক 2024-এ ভারতের বিজয় পতাকা ও গৌরব তুলে ধরতে কি কুস্তিগীর বাহিনী? ভারত থেকে, প্যারিস অলিম্পিক 2024 প্রতিযোগিতায় ছয়জন কুস্তিগীর অংশগ্রহণ করবে। প্যারিস অলিম্পিক 2024-এ ভারতের কুস্তিগীরদের কাউন্টডাউন কার্যত শুরু, ২৬ জুলাই থেকে শুরু হবে প্রতিযোগিতা ৷ সকলের চোখ ভারতের তারকা জ্যাভলিন নিক্ষেপকারী নীরজ চোপড়ার দিকে, ভারতীয় কুস্তিগীরদের দিকেও উল্লেখযোগ্য মনোযোগ রয়েছে। ভারতের কুস্তি দলের কাছে প্রত্যাশার পারদ গগনচুম্বী। সাম্প্রতিক সময়ে কুস্তিগীরদের সাফল্যই এরকম প্রত্যাশার কারণ।

আজকের কথা নয়, ভারতের কুটির ঐতিহ্য বরাবরের। অলিম্পিকে কুস্তিতে ভারতের গৌরবময় ইতিহাস রয়েছে। কুস্তিগীর কেডি যাদব ১৯৫২ সালে হেলসিঙ্কি অলিম্পিক গেমসে স্বাধীন ভারতের হয়ে প্রথম ব্যক্তিগত পদক জিতেছিলেন। প্যারিসে ভারতের কুস্তিগীরদের সম্ভাবনা কতটা?
ভারত থেকে, প্যারিস অলিম্পিক 2024 ছয়জন কুস্তিগীর অংশগ্রহণ করবে। এঁদের মধ্যে রয়েছেন পাঁচজন মহিলা এবং একজন পুরুষ প্রতিযোগী । এই ছয় কুস্তিগীরের মধ্যে একমাত্র পুরুষ প্রতিযোগী আমান সেহরাওয়াত। পাঁচ মহিলা প্রতিযোগী অন্তিম পাঙ্গাল, ভিনেশ ফোগাট, আংশু মালিক, নিশা দাহিয়া এবং ঋত্বিকা হুডা। ছজন প্রতিযোগীর প্রায় প্রত্যেকে জাতীয় বা আন্তর্জাতিক ক্ষেত্রে আগেও সাফল্য পেয়েছেন। স্বাভাবিকভাবেই সাম্প্রতিক সময়ে কুস্তি ফেডারেশনের বিতর্কের মধ্যেও প্যারিসে তাদের কাছ থেকে পদকের আশা করাই যেতে পারে। অলিম্পিক গেমস শুরু হয়ে গিয়েছে দুদিন আগেই। কুস্তি বিভাগে প্রতিযোগিতার আগস্ট মাসের ৫ তারিখ থেকে আগস্ট মাসের ১০ তারিখ পর্যন্ত চলবে অলিম্পিক গেমসের কুস্তি প্রতিযোগিতা। এখন দেখার, কুস্তিগীররা ভারতের গৌরব বাড়ানোর লক্ষ্যে বাজিমাত করতে পারেন কিনা।।


More Stories
চেন্নাইয়ানকে হারিয়ে মোহনবাগানকে টপকে ইস্টবেঙ্গল তিন নম্বরে
কেকেআর-কে হারালেন, কে এই মুকুল চৌধুরী ?
গ্রেফতার অজি ক্রিকেট তারকা ওয়ার্ণার