Home » Graham Thorpe : থর্পের আকস্মিক মৃত্যুতে শোকের ছায়া ক্রিকেট মহলে

Graham Thorpe : থর্পের আকস্মিক মৃত্যুতে শোকের ছায়া ক্রিকেট মহলে

স্পোর্টস ডেস্ক, সময় কলকাতা, ৫ অগষ্টঃ ইংল্যান্ড ক্রিকেটে শোকের ছায়া। প্রয়াত হলেন প্রাক্তন ক্রিকেটার গ্রাহাম থর্প। মৃত্যুকালে বয়স হয়েছিল ৫৫ বছর। সোমবার সকালে ইংল্যান্ড বোর্ডের পক্ষ দিয়ে বিবৃতি মারফৎ খবরটি দেওয়া হয়েছে। সে দেশের জাতীয় দলের হয়ে দীর্ঘ ১২ বছর খেলেছেন তিনি।  

ইংল্যান্ড ক্রিকেট বোর্ড বিবৃতিতে বলেছে, “অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি যে প্রয়াত হয়েছেন গ্রাহাম থর্প। আমাদের কাছে এই গভীর শোক প্রকাশ করার ভাষা নেই। ইংল্যান্ডের সেরা ব্যাটারদে মধ্যে তিনি ছিলেন অন্যতম। পাশাপাশি ক্রিকেট পরিবারের প্রিয় সদস্য ছিলেন থর্প। গোটা দেশের কাছে ছিলেন সম্মানীয়। তাঁর ক্রিকেট পারদর্শীতা প্রশ্নাতীত। তেরো বছরের ক্রিকেট ক্যারিয়ারে দক্ষতা ও কৃতিত্ব দিয়ে ইংল্যান্ড ও সারে সমর্থকদের অনাবিল আনন্দ দিয়ে গিয়েছেন। পরবর্তী সময়ে প্রশিক্ষক হিসেবে তিনি দেশের সেরা প্রতিভাকে সবধরনের ক্রিকেটে জয়ের পথ দেখিয়েছেন। ক্রিকেট বিশ্ব আজ শোকে মূহ্যমান। এই অকল্পনীয় খারাপ সময়ে আমরা তাঁর পরিবার ও প্রিয়জনদের পাশে রয়েছি। খেলাধূলায় অসাধারণ অবদানের জন্য আমরা তাঁকে সবসময় মনে রাখব।”

আরও পড়ুনঃ OPTICAL iLLUSION: মাত্র ২ শতাংশ মানুষ পেরেছেন, আপনি পারবেন নিচের দেওয়া ছবি দুটি থেকে ৫০ সেকেন্ডে ৩ টি পার্থক্য খুঁজে বের করতে?

আরও পড়ুনঃ OPTICAL ILLUSION: তুখড় দৃষ্টিশক্তি আপনার, নিচের দেওয়া ছবি দুটি থেকে ৪০ সেকেন্ডে ৩ টি পার্থক্য খুঁজে বের করুন

ইংল্যান্ডের জাতীয় দলে ১৯৯৩ সালে অভিষেক হয় থর্পের। মে মাসে এক দিনের ও জুলাই মাসে টেস্ট দলে অভিষেক। দুটি ম্যাচই ছিল অস্ট্রেলিয়ার বিরুদ্ধে। এক দিনের ক্রিকেটে মোট ৮২টি ম্যাচ খেলেন। তাঁর ব্যাট থেকে আসে ২৩৮০ রান। তারমধ্যে রয়েছে ২১টি অর্ধশতরান। গড় ৩৭.১৮।  সর্বোচ্চ রান ৮৯। থ্রি লায়ন্সদের হয়ে খেলেছেন ১০০টি টেস্ট। ৪৪.৬৬ গড়ে  করেছেন ৬৭৪৪ রান। ১৬টি শতরান ও ৩৯টি অর্ধশতরান রয়েছে ঝুলিতে। টেস্টে তাঁর সর্বোচ্চ রান অপরাজিত ২০০। ২০০২ সালে শেষ এক দিনের ক্রিকেট খেলেন তিনি। ২০০৫ সালে টেস্ট ক্রিকেটকে বিদায় জানান ইংল্যান্ডের অন্যতম সেরা বাঁ-হাতি এই ব্যাটার। জাতীয় দলের ক্রিকেটে তাঁর অবদানের জন্য ২০০৬ সালে তাঁকে ‘মেম্বার অফ দ্য অর্ডার অফ দ্য ব্রিটিশ এম্পায়ার’ সম্মান দেওয়া হয়। এহেন কিংবদন্তীর মৃত্যুতে শোকের ছায়া ইংল্যান্ড ক্রিকেটে। সবপ্রজন্মের ক্রিকেটাররা সামাজীক মাধ্যমে  শোক প্রকাশ করেছেন ও তাঁর পরিবারকে সমবেদনা জানিয়েছেন।

 

About Post Author