Home » কোলেস্টেরল নিয়ন্ত্রণে রাখতে আজ থেকেই খান এই খাবার, দূরে থাকবে বহু ঘাতক রোগ

কোলেস্টেরল নিয়ন্ত্রণে রাখতে আজ থেকেই খান এই খাবার, দূরে থাকবে বহু ঘাতক রোগ

সময় কলকাতা ডেস্ক, ৯ আগস্ট: কোলেস্টেরল একটি গুরুতর সমস্যা। শরীরে কোলেস্টেরল বৃদ্ধি পেলে তা বিভিন্ন রক্তনালীতে জমতে পারে। কোলেস্টেরল নিয়ন্ত্রণে না থাকলে হার্ট অ্যাটাক, পেরিফেরাল আর্টারি ডিজিজ, স্ট্রোক সহ নানা অসুখে আক্রান্ত হওয়ার আশঙ্কা তৈরি হয়। রক্তে কোলেস্টেরলের মাত্রা বাড়তে থাকলে শরীরে দেখা দিতে পারে কঠিন রোগ। এই পদার্থ শরীরে বাড়তে থাকলে তা রক্তনালীর মধ্যে জমা হয়। ফলে রক্ত ঠিকভাবে চলাচল করতে পারেনা। রক্তচলাচল ঠিক মতো না হলে দেখা দিতে পারে হৃদরোগ,স্ট্রোকের মতো বিভিন্ন রোগের। বিশেষজ্ঞরা তাই বলছেন কোলেস্টেরল নিয়ন্ত্রণে রাখতে ওষুধ বা ব্যায়ামের পাশাপাশি কিছু খাবার খুব উপকারী। কোলেস্টেরল নিয়ন্ত্রণে এই খাবারগুলির ভূমিকা অনস্বীকার্য। এই তালিকায় রয়েছে-

আরও পড়ুন   আবগারি দুর্নীতি মামলায় শর্তসাপেক্ষে জামিন পেলেন দিল্লির প্রাক্তন উপমুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়া

ধনে গুঁড়ো
শরীরে কোলেস্টরেল বাড়তে থাকলে তা রক্তনালীর মধ্যে জমা হয়। ফলে রক্ত ঠিকভাবে চলাচল করতে পারেনা। রক্তচলাচল ঠিক মতো না হলে দেখা দিতে পারে হৃদরোগ,স্ট্রোকের মতো বিভিন্ন রোগের। ধনে এই ক্ষতিকর কোলেস্টেরল কমিয়ে দেয়। শরীরে এইচডিএলর মাত্রা বাড়িয়ে দিয়ে শরীর সুস্থ রাখে ধনে
বিউলির ডাল
বিউলির ডাল খেতে খুবই সুস্বাদু। এই ডালে রয়েছে, প্রোটিন, পটাশিয়াম, ক্যালশিয়াম,আয়রন,ভিটামিন এ এবং বি। এছাড়াও এই ডালে সলিউবল এবং নন সলিউবল ফাইবার রয়েছে। যা হজম ক্ষমতা ঠিক রাখতে সাহায্য করে। পাশাপাশি কোলেস্টেরল দূর করতে এই ডালের জুড়ি মেলা ভার।
ঢ্যাঁড়শ
জানেন কি ঢ্যাঁড়শের মতো উপকারী সবজি খুবই কম আছে। ঢ্যাঁড়শে রয়েছে ভিটামিন সি, ১২, বি ২, এবং এ। যাদের হাইকোলেস্টেরল রয়েছে, তারা সুস্থ থাকতে ঢ্যাঁড়শ খেতে পারেন। শুধু কোলেস্টেরলই নয়, ওজন কমাতে, পেট ঠান্ডা রাখতে ঢ্যাঁড়শ খুবই উপকারী।
টম্যাটোর রস
টম্যাটোর লাইকোপিন শরীরে লিপিডের মাত্রা বাড়াতে এবং লাইপোপ্রোটিনের মাত্রা কমাতে ব্যাপক সাহায্য করে। রোজ আধ কাপ করে টম্যাটোর রস খেতে পারলে কোলেস্টেরল নিয়ন্ত্রণে রাখা সম্ভব।
আপেল
কোলেস্টেরল নিয়ন্ত্রণ করতে আপেল অত্যন্ত কার্যকরী। আপেলে রয়েছে বিভিন্ন অ্যান্টিঅক্সিডেন্ট যা খুব সহজে কোলেস্টরলকে কমাতে সাহায্য করে। আপেলে রয়েছে পর্যাপ্ত পরিমাণে ফাইবার, যা এল ডি এল বা খারাপ কোলেস্টরলকে কমাতে সাহায্য করে। এছাড়াও ডায়াবিটিস, ব্লাডপ্রেশার সহ বিভিন্ন অসুখে ভুক্তভোগীদের জন্যও আপেল উপকারী। তাই সকলকেই আপেল খাওয়ার পরামর্শ দেন বিশেষজ্ঞরা।

#Latestbengalinews

#Cholesterol

About Post Author