Home » ছুটির দিনে নৈশভোজে পরোটা বা নানের সঙ্গে জমিয়ে খান মাদুরাই মটন

ছুটির দিনে নৈশভোজে পরোটা বা নানের সঙ্গে জমিয়ে খান মাদুরাই মটন

সময় কলকাতা ডেস্ক, ৯ আগস্ট: ছুটির দিনে পাতে মটন না থাকলে খাওয়া যেন জমতেই চায়না। কিন্তু সবসময় মটনের একই রকম পদ খেতে কার ভালো লাগে, বলুন তো? একঘেঁয়ে রান্না থেকে বেরিয়ে এসে একটু নতুন কিছু রান্না করলে মুখের স্বাদেরও পরিবর্তন আসে। তাই মটন রান্নায় দক্ষিণী স্বাদ পেতে বাড়িতেই বানিয়ে ফেলুন মাদুরাই মটন। ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়েই বানিয়ে ফেলতে পারেন মাদুরাই মটন। বিশেষ করে পরোটা বা নানের সঙ্গে একবার এই মাদুরাই মটন খেলে আর ভুলতে পারবেন না। এতে পেট আর মন দুটোই খুশি। মাদুরাই মটন বাঙালির হেঁসেলে অনায়াসেই বানানো যায়। মাদুরাই মটন বানানোর জন্য রইল খুব সহজ একটি রেসিপি- 

আরও পড়ুন  বিদায় বুদ্ধদেবঃ শেষবারের মত আলিমুদ্দিন স্ট্রিটে বুদ্ধদেব ভট্টাচার্য, কমরেডকে শেষ শ্রদ্ধা জানালেন বাম নেতা-কর্মীরা

উপকরণ
মটন- ১কেজি
বেবি অনিয়ন- ৭টি
তেজপাতা- ৩টি
হলুদ- ১ চা চামচ
লঙ্কা গুঁড়ো- ১ চা চামচ
কাশ্মীরি লঙ্কা গুঁড়ো- দেড় চা চামচ
ধনে গুঁড়ো- ১ চা চামচ
মৌরি- ১ চা চামচ
জিরা গুঁড়ো- ১ চা চামচ
আদা বাটা- ১ টেবিল চামচ
রসুন বাটা- ১ টেবিল চামচ
টমেটো বাটা- ৩ টেবিল চামচ
গোলমরিচের গুঁড়ো- হাফ চা চামচ
কারিপাতা- ১০ থেকে ১২টি
গরম মশলা- ১ চা চামচ
নুন- স্বাদমতো
ধনে পাতা কুচি- হাফ কাপ

রন্ধন প্রণালী
প্রথমেই মটন ভালো করে ধুয়ে নিন। কড়াইয়ে তেল গরম করে তাতে মৌরি, তেজপাতা এবং জিরা ফোঁড়ন দিয়ে গোটা পেঁয়াজগুলি দিয়ে দিন। পেঁয়াজ পুরো ভাজা হয়ে এলে তাতে সব মশলা দিয়ে কষাতে থাকুন। মশলা থেকে তেল ছাড়তে শুরু করলে টমেটো, আদা এবং রসুন বাটা দিয়ে আবার কষাতে থাকুন। এবার আদা ও পেঁয়াজের কাঁচা গন্ধ চলে মটন দিয়ে দিন। বেশ কিছুক্ষণ ধরে ভাজুন। এরপর গরম মশলা এবং গোলমরিচের গুঁড়ো, কারিপাতা দিয়ে ভালো করে কষিয়ে সামান্য জল দিন। কুড়ি মিনিটের মত ঢেকে দিয়ে মাংস সেদ্ধ হতে দিন। তেল ছাড়তে শুরু করলে ওপর থেকে ধনেপাতা কুচি ছড়িয়ে দিন। ব্যস তৈরি মাদুরাই মটন। পোলাও, রুটি, কিংবা নানের সঙ্গে একেবারে জমে যাবে মটনের এই পদ।

#মাদুরাইমটন

#Madurai mutton

#Latestbengalinews

About Post Author