Home » Natwar Singh Death: প্রয়াত দেশের প্রাক্তন বিদেশমন্ত্রী নটবর সিং, শোকপ্রকাশ মোদির

Natwar Singh Death: প্রয়াত দেশের প্রাক্তন বিদেশমন্ত্রী নটবর সিং, শোকপ্রকাশ মোদির

সময় কলকাতা ডেস্ক, ১১ আগস্ট : প্রয়াত দেশের প্রাক্তন বিদেশমন্ত্রী ও কংগ্রেস নেতা কে নটবর সিং। গত কয়েক বছর ধরেই বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন নটবর। গত কয়েকদিন ধরেই গুরুগ্রামের মেদান্ত হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি। অবশেষে শনিবার রাতে হাসপাতালেই শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৩। প্রবীণ এই রাজনীতিককে পদ্মবিভূষণে সম্মানিত করেছিল ভারত সরকার। কে নটবরের মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন রাজস্থানের মুখ্যমন্ত্রী ভজনলাল শর্মা। শোকপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও। এক্স হ্যান্ডলে তিনি লিখেছেন, ‘ শ্রীনটবর সিংজির প্রয়াণে আমি গভীরভাবে শোকাহত। বিদেশ নীতি ও কূটনীতির দুনিয়াকে তাঁর অবদান সমৃদ্ধ করেছে। লেখনী শক্তির কারণেও তাঁর মেধার পরিচয় দেন তিনি। ওঁর পরিবার ও ঘনিষ্ঠজনদের প্রতি সমবেদনা রইল। ওঁম শান্তি।’ পরিবার সূত্রে জানা গিয়েছে, রবিবার দিল্লিতে তাঁর শেষকৃত্য সম্পন্ন হবে। ‘

আরও পড়ুন  RG Kar Hospital Rape and Murder Case : আরজিকর-কাণ্ডে সিবিআই তদন্তে আপত্তি নেই রাজ্যের, দোষীদের মৃত্যুদণ্ড চান মুখ্যমন্ত্রী

১৯৩১ সালে রাজস্থানের ভরতপুর জেলায় জন্মগ্রহণ করেন কে নটবর সিং ৷ ১৯৫৩ সালে মাত্র ২২ বছর বয়সে ইন্ডিয়ান ফরেন সার্ভিসে যোগ দেন তিনি। ১৯৭৩ থেকে ১৯৭৭ সাল পর্যন্ত ব্রিটেনে ভারতের ডেপুটি হাই কমিশনার হিসাবে নিযুক্ত ছিলেন তিনি। ১৯৮০ সালে নটবরকে ভারতীয় রাষ্ট্রদূত হিসাবে পাকিস্তানে পাঠানো হয়।

আরও পড়ুন OPTICAL ILLUSION: আপনিও কি জিনিয়াস, তা হলে নীচের দেওয়া ছবি দুটি থেকে ৩৫ সেকেন্ডে ৩ টি পার্থক্য খুঁজে বের করুন

তবে আমলার চাকরি ছেড়ে পরে রাজনীতিতে যোগ দেন তিনি। রাজীব গান্ধির মন্ত্রিসভার বিদেশ প্রতিমন্ত্রী ছিলেন নটবর সিং। প্রথম ইউপিএ সরকারের আমলে মনমোহন সিংহের মন্ত্রিসভায় নটবর ২০০৪-২০০৫ সাল পর্যন্ত বিদেশমন্ত্রী ছিলেন। তবে মাত্র এক বছর স্থায়ী হয়েছিল তাঁর মন্ত্রিত্ব। দুর্নীতির অভিযোগ ওঠায় তাঁকে মন্ত্রিত্ব ছাড়তে হয়।

আরও পড়ুন  অন্তর্বর্তীকালীন সরকার : বাংলাদেশে ধর্মাচরণ কোন পথে?

#NatwarSingh
#exexternalaffairsministernatwarsingh
#Latestbengalinews

About Post Author