স্পোর্টস ডেস্ক, সময় কলকাতা, ১৬ অগস্ট: ৭৮ তম স্বাধীনতা দিবসের প্রাক্কালে দেশজুড়ে প্রতিবাদের ঝড় ওঠে। কলকাতার আর জি কর হাসপাতালে কর্তব্যরত অবস্থায় তরুণী চিকিৎসকের যৌন নির্যাতন ও খুনের ঘটনায় সরব গোটা দেশ। এই নারকীয় ঘটনার নিন্দা শোনা গিয়েছে সমাজের সর্বস্তরে। এবার এই নারকীয় ঘটনার বিরুদ্ধে মুখ খুললেন ভারতীয় দলের তারকা পেসার জশপ্রীত বুমরা ।

আরও পড়ুন: RG KAR Hospital Doctor Death: আরজিকর হাসপাতালে হামলার ঘটনায় ৯ জনকে গ্রেফতার করল পুলিশ
বৃহস্পতিবার অর্থাৎ স্বাধীনতা দিবসের দিন নিজের ইনস্টাগ্রামে বুমরা লেখেন, “নারীদের পথ বদল করতে পরামর্শ দেবেন না। বরং এই বাসভূমিকে তাঁদের জন্য পরিবর্তন করুন। প্রত্যেক নারী ভাল থাকার দাবীদার।” আর জি কর কাণ্ড নিয়ে মুখ খুলেছেন অনেক বলিউড অভিনেত্রী। তার মধ্যে রয়েছেন আলিয়া ভাট, করিনা কাপুর খানেরা। আলিয়ার করা একটি পোস্টের শেষের দুই লাইন নিজের অনুগামীদের সঙ্গে ভাগ করে নিয়েছেন ভারতীয় পেসার। বর্তমান ক্রিকেটারদের মধ্যে এই বিষয়ে সরব হয়েছেন শ্রেয়স আয়ারও। তিনি আবার কলকাতা নাইট রাইডার্স দলের অধিনায়কও। একটি ইনস্টাগ্রাম পোস্টে শ্রেয়স লেখেন, “স্বাধীনতার এতগুলো বছরেও কিছুই পরিবর্তন হয়নি। যে বর্বরোচিত ঘটনা সামনে এসেছে তাতে আমি সম্পূর্ণ বিধ্বস্ত। এটা খুব গুরুত্বপূর্ণ ঘটনার সঙ্গে জড়িত দোষীদের চিহ্নিত করতে হবে এবং যথোপযুক্ত শাস্তির ব্যবস্থা করতে হবে। আমরা বিচার চাই।”
আর জি কর মেডিক্যালে মহিলা চিকিৎসকের নৃশংস হত্যার ঘটনায় গোটা দেশে তোলপাড় পড়ে গিয়েছে। দেশের বাইরেও চলছে দোষীদের শাস্তির দাবিতে বিভোক্ষ। প্রাক স্বাধীনতা দিবসের রাতে পথে নেমে দেশের সর্বত্র বিক্ষোভ দেখিয়েছেন মহিলারা। বর্তমান সময়ের ক্রিকেটারদের মধ্যে এই দুইজন প্রথম আর জি কর কাণ্ড নিয়ে মুখ খুললেন। এর আগে যদিও এই ঘটনার নিন্দা ও দোষীদের শাস্তির দাবি তুলেছেন ভারতীয় দলের প্রাক্তন ক্রিকেটার সৌরভ গঙ্গোপাধ্যায়। ভারতীয় ক্রিকেট দলের আর কোনও ক্রিকেটারকে এই নিয়ে সরব হতে শোনা যায়নি। কিন্তু এবার মহিলাদের নিরাপত্তা ও আর জি কর কাণ্ডের বিচার চেয়ে সরব হলেন বুমরা ও শ্রেয়স। তাঁদের এই বক্তব্যকে সমর্থন করেছেন নেট নাগরিকদের একাংশ।
#JaspritBumrah
#ShreyasIyer
#RGKarStudentDeath
#AliaBhatt
#KareenaKapoor
#Kolkata


More Stories
সুভদ্র কেন উইলিয়ামসনের আচমকা অবসর
FIFA Worldcup 2026 : কোরিয়ার চোরাগতিতে বিধ্বস্ত চেকিয়া
ইনিংস ও ৩০০ রানে জয় ভারতের