সময় কলকাতা ডেস্ক, ১৫ আগস্টঃ আরজিকর হাসপাতালে মহিলা চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনায় তোলপাড় গোটা দেশ। প্রতিবাদে পথে নেমেছে চিকিৎসক থেকে সাধারণ মানুষ। তিলোত্তমার বিচার ও নারীর স্বাধীনতার দাবিতে ১৪ আগস্ট, স্বাধীনতার প্রাক-রাতে আন্দোলনে পথে নামেন মেয়েরা। এদিন রাতেই মেয়েদের ‘রাত দখলের’ কর্মসূচিকে ঘিরে তুলকালাম কাণ্ড আরজিকর মেডিক্যাল কলেজে। এদিন রাত সাড়ে ১২টা নাগাদ হঠাৎই গোটা হাসপাতাল জুড়ে কার্যত তাণ্ডব চালায় বহিরাগতরা। আরজিকর হাসপাতালে পুলিশি ব্যারিকেড ভাঙে কয়েক হাজার দুষ্কৃতী। এবার এই হামলার ঘটনায় নয় জনকে গ্রেফতার করল কলকাতা পুলিশ। হামলার ঘটনার পরই বৃহস্পতিবার সকালে কলকাতা পুলিশের তরফে সোশ্যাল মিডিয়ায় বেশ কয়েকটি ছবি পোস্ট করে হামলাকারীদের চিহ্নিত করতে সাধারণ মানুষের কাছে সহযোগিতা চাওয়া হয়েছিল। বৃহস্পতিবার সকাল পর্যন্ত এই গ্রেফতারি নিয়ে কোনও খবর ছিল না। তারপরই এল গ্রেফতারির খবর। তবে, সরকারি ভাবে এই বিষয়ে কিছু জানায়নি কলকাতা পুলিশ।
আরও পড়ুন আরজিকর হাসপাতালে হামলার প্রতিবাদে শুক্রবার ১২ ঘণ্টার ধর্মঘটের ডাক দিল এসইউসিআই
উল্লেখ্য, বুধবার রাতে আরজিকর হাসপাতালের উন্ড ফ্লোর থেকে শুরু করে দ্বিতীয় তল, এমার্জেন্সি ওয়ার্ড, নার্সিং স্টেশন পর্যন্ত ভাঙচুর চালায় হামলাকারীরা। তারপর চলে অবাধে ভাঙচুর। ভাঙচুর করা হয় পুলিশের গাড়িও। আহত হন একাধিক পুলিশ কর্মী। দুষ্কৃতীদের হামলায় গুরুতর জখম হন ডিসি নর্থ। হাসপাতালে ভর্তি রয়েছেন তিনি। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ কাঁদানে গ্যাস ছোড়ে। নামানো হয় ব়্যাফও। তবে জুনিয়র ডাক্তারদের একাংশের দাবি, পুলিশ নিজেদের বাঁচাতেই হাসপাতালের ভিতরে কোথাও কোথাও লুকিয়ে পড়ে। সেসময় দুষ্কৃতীরা ভিতরে ঢুকে গিয়ে রোগীর পরিবারদের, মহিলা কর্মীদেরও মারধর করে। পুলিশের ভূমিকা নিয়ে ক্ষুব্ধ আরজিকরের জুনিয়র চিকিৎসকরা। বৃহস্পতিবার রাতেই নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে পোস্ট করে কলকাতা পুলিশ জানিয়েছে অভিযুক্তদের চিহ্নিত করেছে তারা। দ্রুত ব্যবস্থা গ্রহণ করা হবে।
এদিন কলকাতা পুলিশের তরফে লেখা হয়, ‘ বুধবার রাতে আরজিকর হাসপাতালে হানা দিয়ে আন্দোলনরত ডাক্তার ও ডাক্তারি ছাত্রছাত্রীদের উপর হামলা চালায় পাঁচ থেকে সাত হাজার জনের একটি বাহিনী। হাসপাতালের একাংশে ভাঙচুর করে তারা। আমরা গর্বিত ডিসি নর্থ সহ ঘটনাস্থলে কর্তব্যরত আমাদের সহকর্মীদের জন্য। কেননা তাঁরা সংখ্যায় তুলনামূলক ভাবে কম থাকা সত্ত্বেও প্রাণের ঝুঁকি নিয়ে সীমিত ক্ষমতায় হামলাকারীদের মোকাবিলা করার চেষ্টা করে যান। যতক্ষণ না অতিরিক্ত ফোর্স ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। হামলায় আহত হয়েছেন আমাদের বহু সহকর্মী।’ একইসঙ্গে কলকাতা পুলিশ এও জানিয়েছে, “এই হামলার নেতৃত্বে থাকা দুষ্কৃতীদের চিহ্নিত করেছি আমরা। এদের বিরুদ্ধে দ্রুত কড়া পদক্ষেপ করা হবে।”
#RGKarHospitalVandalized
#RGkarHospital
#RGkarPrincipalSandeepGhoshresigned
#RGkarPrincipalSandeepGhosh
#RGKARDoctorDeath
#Latestbengalinews


More Stories
সরকারি খাদ্যসামগ্রী চোরাপাচার মধ্যমগ্রাম থেকে, তদন্তে স্বয়ং খাদ্যমন্ত্রী
স্কুল থেকে উদ্ধার বিপুল টাকা, তৃণমূলের প্রাক্তন চেয়ারম্যানের নামে অভিযোগ দায়ের
বিলকান্দা-লেনিনগড়ের বেতাজ বাদশা তৃণমূল নেতা সজল গ্রেফতার, হাড়হিমকরা অত্যাচারের অবসান