সময় কলকাতা ডেস্ক, ২০ আগস্টঃ মিষ্টি ছাড়া বাঙালির যে কোনও পুজো-পার্বণ একেবারেই অসম্পূর্ণ। মিষ্টি খেতে ভালবাসেন না, এমন মানুষ বোধহয় খুব কমই রয়েছে। কিন্তু, জন্মাষ্টমীতে ভোজনরসিক বাঙালির কাছে একটা বড় অংশ হল তালের বড়া। কৃষ্ণের জন্মতিথিতে বাঙালির খাদ্যতালিকায় তালের কোনও আইটেম থাকবে না , তা আবার হয় নাকি! তাল মানেই কী শুধু তালের বড়া? সেই দস্তর ভেঙে এবার বাড়িতেই বানিয়ে ফেলুন তালের মালপোয়া। চেনা পদের অচেনা বদল দেখতে মালপোয়া বানান তাল দিয়ে। রান্নাঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়েই বানিয়ে ফেলতে পারেন এই তালের মালপোয়া। তালের মালপোয়া বানানোর জন্য রইল খুব সহজ একটি রেসিপি-
আরও পড়ুন RG KAR DoctorDeathঃ আরজিকর হাসপাতালের নিরাপত্তায় মোতায়েন হবে CISF, বড় নির্দেশ সুপ্রিম কোর্টের
উপকরণ
তালের ক্বাথ:১/২ কাপ
এলাচগুঁড়ো: ১/৪ চামচ
ময়দা: ১ কাপ
সুজি:১/২ কাপ
চিনি: ১ ১/৪ কাপ
দুধ: ২কাপ
সাদা তেল: ২ টেবিল চামচ
ঘি: ৩ টেবিল চামচ
নুন স্বাদমতো

প্রণালী
প্রথমেই একটি বড় পাত্রে ময়দা, চিনি, সুজি, এলাচগুঁড়ো মিশিয়ে নিন। এবার দুধ ঘন করে জাল দিন, যাতে সর পড়ে যায়। এই সর ফেলা দুধটি ওই পাত্রে মিশিয়ে ভাল করে ৫ মিনিট ধরে ফেটান। ফেটানো হয়ে গেলে ঢাকা দিয়ে দেড় ঘণ্টা রেখে দিন। এবার তালের ক্বাথটি ওই মিশ্রণে ঢেলে দিয়ে আবারও ভাল করে ফেটিয়ে নিন। অন্যদিকে, কড়াই গরম করে জল ও চিনি দিয়ে সিরা তৈরি করে নিন। অন্য একটি কড়াইতে সাদা তেল ও ঘি গরম করে তার মধ্যে এক হাতা করে মালপোয়ার মিশ্রণ দিতে থাকুন। মালপোয়াগুলি লাল লাল করে ভেজে নিন। ভাজা হয়ে গেলেই অন্য কড়াইতে তৈরি করে রাখা চিনির সিরাতে ডুবিয়ে দিন। এক ঘণ্টা মত রসে ডুবিয়ে রাখলেই তৈরি তালের মালপোয়া।


More Stories
বিরল রোগে মরণাপন্ন আফগান পেসার দিল্লির
চেন্নাইয়ানকে হারিয়ে মোহনবাগানকে টপকে ইস্টবেঙ্গল তিন নম্বরে
বারাসাত বিজেপিতে ভাঙন, দল ছাড়লেন তাপস মিত্র