Home » Nepal Bus Accident: ভারতীয় যাত্রীদের নিয়ে নেপালের নদীতে পড়ল যাত্রীবোঝাই বাস, মৃত অন্তত ১৪

Nepal Bus Accident: ভারতীয় যাত্রীদের নিয়ে নেপালের নদীতে পড়ল যাত্রীবোঝাই বাস, মৃত অন্তত ১৪

সময় কলকাতা ডেস্ক, ২৩ আগস্টঃ ভয়াবহ বাস দুর্ঘটনা নেপালে। নদীতে পড়ল যাত্রীবোঝাই বাস। মর্মান্তিক দুর্ঘটনায়
ইতিমধ্যেই ১৪ জনের মৃত্যু হয়েছে বলেই জানা গিয়েছে। আহত হয়েছেন ১৬ জন। স্থানীয় পুলিশ জানিয়েছে, বাসটিতে মোট ৫০ জন যাত্রী ছিলেন। তাঁরা প্রত্যেকেই ভারতীয় বলেই জানা গিয়েছে। 

আরও পড়ুন   Supreme Court: পশ্চিমবঙ্গ সহ ১৮ টি রাজ্যের মুখ্যসচিবকে তলব সুপ্রিম কোর্টের, হাজিরা না দিলে জারি হবে গ্রেফতারি পরোয়ানা

প্রশাসন সূত্রে জানা গিয়েছে, শুক্রবার বাসটি ৫০ জন ভারতীয় যাত্রীদের নিয়ে পোখরা থেকে নেপালের রাজধানী কাঠমান্ডুর উদ্দেশে যাচ্ছিল। সেসময়ই নেপালের তনহুঁ জেলার মারশিয়াংড়ি নদীতে বাসটি পড়ে যায়। ঘটনাস্থলেই ১৪ জনের মৃত্যু হয়। গুরুতর আহত হন ১৬ জন। তবে বাসটি কী ভাবে দুর্ঘটনার কবলে পড়ল, তা এখনও স্পষ্ট নয়। 

আরও পড়ুন   শীর্ষ আদালতের নির্দেশ মত আরজিকর মেডিক্যাল কলেজ হাসপাতালের নিরাপত্তার দায়িত্ব নিল CISF, কোথায়-কোথায় মোতায়েন থাকবে কেন্দ্রীয় বাহিনী?

ইতিমধ্যেই গাড়িটির রেজিস্ট্রেশন নম্বর খতিয়ে দেখে সেটির মালিকের খোঁজে তল্লাশি চলছে। নেপাল পুলিশের তরফে তনহুঁ জেলার ডিএসপি দীপকুমার রায়া জানিয়েছেন, বাসটি উত্তরপ্রদেশ থেকে নেপালে গিয়েছিল। বাসটির নম্বরপ্লেটেও ‘ইউপি’ লেখা রয়েছে।

#NepalBusAccident , 

#Latestbengalinews

About Post Author