Home » সেনা-জঙ্গির গুলির লড়াইয়ে রক্তাক্ত উপতক্যা! সেনাবাহিনী জোড়া এনকাউন্টারে খতম ৩ জঙ্গি

সেনা-জঙ্গির গুলির লড়াইয়ে রক্তাক্ত উপতক্যা! সেনাবাহিনী জোড়া এনকাউন্টারে খতম ৩ জঙ্গি

সময় কলকাতা ডেস্ক, ২৯ আগস্টঃ সামনেই কাশ্মীরে বিধানসভা নির্বাচন। জোর কদমে চলছে ভোটের প্রস্তুতি। তারই মধ্যে ফের সেনা-জঙ্গির গুলির লড়াইয়ে রক্তাক্ত উপতক্যা। বুধবার রাতে জম্মু-কাশ্মীরের কুপওয়ারায় সেনাবাহিনী ও জঙ্গির সংঘর্ষে শুরু হয়। সেনাবাহিনী জোড়া এনকাউন্টারে খতম হয়েছে ৩ জঙ্গি। জম্মু-কাশ্মীরে পুলিশ ও সেনা কর্তারা জানিয়েছে, জঙ্গিরা অনুপ্রবেশের চেষ্টা করছিল। সন্দেহজনক লক্ষ্য করে গুলি চালান সেনা জওয়ান ও পুলিশ কর্মীরা। সেই গুলিতে মৃত্যু হয় জঙ্গির। বুধবার রাত সাড়ে ৯টা নাগাদ সেনা গোয়েন্দারা খবর পান, সন্দেহভাজন বেশ কয়েকজন ওই দুই এলাকায় ঘোরাঘুরি করছে। খবর পাওয়া মাত্র চিরুনি তল্লাশি শুরু করেন সেনা জওয়ানরা। তল্লাশির মধ্যে জওয়ানদের লক্ষ্য করে গুলি ছোড়ে জঙ্গিরা। পাল্টা গুলি ছোড়েন জওয়ানরও। ইতিমধ্যেই জঙ্গিদের খোঁজে চিরুনি তল্লাশিও চলছে।

আরও পড়ুন   উল্লেখযোগ্য প্রভাব ফেলতে পারে নি বিজেপির বাংলা বনধ

অন্যদিকে, বুধবার রাতেই কাশ্মীর উপত্যাকার রাজরৌ জেলার লাঠি গ্রামে সেনা-জঙ্গির গুলির লড়াই শুরু হয়। এখনও সেখানে জওয়ানদের সঙ্গে গুলির লড়াই চলছে জঙ্গিদের। সেনা সূত্রে খবর, তিন জঙ্গিকে খতম করেছে সেনাবাহিনী। বাকিদের খোঁজে শুরু হয়েছে চিরুনি তল্লাশি। সেনাবাহিনীর তরফে এক্স হ্যান্ডেলে জানানো হয়েছে, ‘বুধবার রাত সাড়ে ৯টা নাগাদ রাজৌরির লাঠি গ্রামের বেশ কিছু জায়গায় জঙ্গিদের লুকিয়ে থাকার খবর পাওয়া যায় গোয়েন্দা সূত্রে। তারপরই তল্লাশি অভিযান শুরু করা হয়।’

প্রসঙ্গত, এর আগে গত ১০ আগস্ট কাশ্মীরের অনন্তনাগ জেলার কোকেরনাগ এলাকায় সন্ত্রাস দমনের অভিযানে নেমেছিল সেনাবাহিনী। সেসময়ই তারা খবর পায় কাশ্মীরের অনন্তনাগ জেলার কোকেরনাগ এলাকার গভীর জঙ্গলে বেশ কয়েকজন জেহাদি লুকিয়ে আছে। এরপরই গোটা এলাকা ঘিরে ফেলে বাহিনী। শুরু হয় গুলি বিনিময়। সন্ত্রাসবাদীদের গুলিতে আহত হন পাঁচ জওয়ান। দ্রুত তাঁদের হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানেই দু’ জন মারা যান। আরও তিনজন গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি। ওই জঙ্গিরা সম্ভবত পাকিস্তানি বলেই আশঙ্কা করা হচ্ছে।

#ThreeMilitantsKilledInKupwara

# JammuAndKashmirPolice

About Post Author