Home » খ্যাতনামা অভিনেত্রী আশা শর্মা প্রয়াত

খ্যাতনামা অভিনেত্রী আশা শর্মা প্রয়াত

সময় কলকাতা ডেস্ক, ২৬ আগস্ট : তাঁকে দেখে মনে হয় শান্তির প্রতিমূর্তি। সিনেমাই হোক বা ছোট পর্দা –  স্নেহময়ী মা বা ঠাকুমার রোলে তাঁকে মানিয়ে যেত বেশ। সাম্প্রতিক সময়ের অভিনয় জগতে এক অন্য এবং অনন্য ইমেজ তৈরি করেছিলেন আশা শর্মা । অজস্র হিন্দি সিনেমা ও সিরিয়ালের পাশাপাশি তিনি বাংলা সিনেমা ও করেছেন। ৮৮ বছর বয়সে তিনি প্রয়াত হলেন। সিনে ও টিভি আর্টিস্টস অ্যাসোসিয়েশন তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে।

আশা শর্মাকে শেষ বড় পর্দায় দেখা গিয়েছিল পৌরাণিক মুভি ‘আদিপুরুষ’ সিনেমায় যেখানে ছিলেন প্রভাস ও কৃতি শ্যানন। প্রায় ৫০ বছর ধরে প্রচুর সিনেমায় আশা শর্মা অভিনয় করেছেন  তবে তার খ্যাতি সবচেয়ে ছড়িয়েছিল ছোট পর্দায় কুমকুম ভাগ্য-কে ঘিরে।  একতা কাপুরের এই শো তাঁকে বিরাট জনপ্রিয়তা এনে দিয়েছিল।  তবে আরও আগে ১৯৮৬ সালের তৎকালীন ছোট পর্দায় বিপ্লব এনে দেওয়া ‘নুক্কড়’ সিরিয়ালে ও তাঁকে দেখা গিয়েছিল।  দূরদর্শনে  জনপ্রিয় সিরিয়াল বুনিয়াদের তিনি অংশ ছিলেন।

১৯৭৫ সালে,আজ থেকে প্রায় ৫০ বছর আগে, ‘কাগজ কী নাও ‘ চলচ্চিত্রে প্রথম আত্মপ্রকাশ আশা শর্মার। ১৯৮২ সালে ‘দো দিশায়ে ‘ চলচ্চিত্রে  ধর্মেন্দ্র ও হেমা মালিনীর পাশাপাশি তাকেও চোখে পড়েছিল চিত্র সমালোচকদের। প্রশংসিত হয়েছিলেন। ইনসাফ কৌন করেগা বা পেয়ার তো হোনা হি থা সহ ৪০ টি চলচ্চিত্রে তিনি কাজ করেছিলেন। ১৯৯০ সালে বাংলা সিনেমা বদনামেও তাঁকে দেখা গিয়েছিল। চলে গেলেন আশা শর্মা, দীর্ঘ পথ চলার অবসান।।

আরও পড়ুন আরজিকর হাসপাতাল কাণ্ড : প্রতিবাদী সাহিত্যিক পরিমল দে ফেরাচ্ছেন বঙ্গরত্ন

About Post Author