স্পোর্টস ডেস্ক, সময় কলকাতা, ২৯ অগস্টঃ সম্প্রতি এক ইউটিউব অনুষ্ঠানে গিয়েছিলেন ভারতের কিংবদন্তি স্পিনার রবিচন্দ্রন অশ্বিন । সেখানেই ভারতীয় প্রিমিয়ার লিগ বা আই পি এলের ষোলো বছরের ইতিহাসে সর্বকালের সেরা একাদশ বেছে নিলেন তিনি। খেলা চালিয়ে যাওয়া ক্রিকেটারদের পাশাপাশি দলে জায়গা পেয়েছেন আইপিএলে গৌরবময় ইতিহাসের সাক্ষী অবসরপ্রাপ্ত ক্রিকেটাররাও। অশ্বিনের বাছাই করা সেরা একাদশে ভারতীয় ক্রিকেটারদের প্রাধান্য।

অশ্বিন সর্বাধিক অগ্রাধিকার দিয়েছেন আই পি এলের রেকর্ড টাইটেল উইনার পাঁচ বারের খেতাব জয়ী মুম্বাই ইন্ডিয়ান্সকে। মুম্বই থেকেই নিয়েছেন চার ক্রিকেটারকে। যাদের মধ্যে রয়েছেন মুম্বাই ইন্ডিয়ান্সের প্রাক্তন ও ভারতীয় দলের বর্তমান অধিনায়ক রোহিত শর্মা, যশপ্রীত বুমরা, সূর্য্কুমার যাদব ও এক বিদেশি পেসার লাসিথ মালিঙ্গা। দুজন নিয়েছেন তার নিজের প্রাক্তন দল, মুম্বাইয়ের সাথে টক্কর দিয়ে পাঁচ বার খেতাব জয়ী চেন্নাই সুপার কিংস থেকে। চেন্নাই থেকে রয়েছেন অবশ্যই মহেন্দ্র সিং ধোনি, তিনিই এই সেরা একাদশের অধিনায়ক ও দ্বিতীয়জন সুরেশ রায়না। অশ্বিন আরও দুজন নিয়েছেন রয়্যাল চ্যালেঞ্জার বেঙ্গালুরু থেকে। তারা হলেন ভারতের প্রাক্তন অধিনায়ক বিরাট কোহলি ও সাউথ আফ্রিকার ব্যাটার এবি ডিভিলিয়ার্সকে। এছাড়াও অশ্বিনের সেরা একাদশে জায়গা পেয়েছেন কলকাতা নাইট রাইডার্সের তারকা অলরাউন্ডার সুনীল নারাইন, হায়দরাবাদের পেসার ভুবনেশ্বর কুমার ও গুজরাটের আফগান অলরাউন্ডার রশিদ খান।
আরও পড়ুনঃ Radha Yadav: বন্যার কবল থেকে ভারতীয় স্পিনার রাধা যাদবকে উদ্ধার করল এন ডি আর এফ
ছয় ব্যাটার, তিন পেসার ও দুই স্পিনারের বাছাই করা দলে সুযোগ পেল না দিল্লি,পাঞ্জাব, লখনৌ ও অশ্বিনের বর্তমান দল রাজস্থানের একজন খেলোয়াড়ও। এমনকি নিজেকেও সেরা একাদশে রাখেননি অশ্বিন। ক্রিস গেইল, আন্দ্রে রাসেল ও পোলার্ডের মত ক্যারাবিয়ান পাওয়ার হিটারদের। তাঁর দলে জায়গা পাননি মাইটি অজিদের কোনও ক্রিকেটার।
অশ্বিনের সেরা একাদশঃ মহেন্দ্র সিং ধোনি (অধিনায়ক), রোহিত শর্মা, বিরাট কোহলি, সুরেশ রায়না, সূর্যকুমার যাদব, এবি ডিভিলিয়ার্স(বিদেশী), সুনীল নারাইন (বিদেশী), রশিদ খান (বিদেশী), ভুবনেশ্বর কুমার, যশপ্রীত বুমরা এবং লাসিথ মালিঙ্গা (বিদেশী)


More Stories
গ্রেফতারির ভয়ে আগাম জামিনের আবেদন অরূপ বিশ্বাসের
ইউনিটি কাপ থেকে শূন্য হাতে ফিরছে ভারত
লালহলুদের ইলিশ উৎসব ধূপগুড়িতে