Home » প্যারালিম্পিক্সে রুপো নিষাদের,ব্রোঞ্জ জিতে নজির গড়ল প্রীতির

প্যারালিম্পিক্সে রুপো নিষাদের,ব্রোঞ্জ জিতে নজির গড়ল প্রীতির

স্পোর্টস ডেস্ক, সময় কলকাতা, ২ সেপ্টেম্বর: টোকিয়োর পর প্যারিস। প্যারালিম্পিক্সে দারুণ পারফরমেন্স ভারতের। একের পর এক পদক। হাই জাম্পে রুপো জিতলেন নিষাদ। ১০০ মিটারের পর ২০০ মিটার দৌড়ে ব্রোঞ্জজয়ী প্রীতি। অ্যাথলেটিকসদের মতো উজ্জ্বল পারফরমেন্স প্যারা শাটলারদেরও। আসতে পারে সোনাও।

আরও পড়ুন প্রিমিয়ার লিগে চিরপ্রতিদ্বন্দ্বী ম্যানচেস্টার ইউনাইটেডকে ধরাশায়ী করল লিভারপুল

রবিবার ২.০৪ মিটার লাফিয়ে টি৪৭ বিভাগে দ্বিতীয় হয়েছেন নিষাদ কুমার। তাঁর সৌজন্যে প্যারালিম্পিক্সে সপ্তম পদক নিশ্চিত করলেন তিনি। এর আগে টোকিয়োতেও ব্রোঞ্জ পেয়েছিয়েলন হিমাচলের এই অ্যাথলেট। ভারতীয় আর্মিতে যোগ দিয়ে দেশের হয়ে কাজ করার ইচ্ছে ছিল নিষাদের। আর্মিতে যাওয়া না হলেও, দেশের নাম উজ্জ্বল করছেন তিনি। এই নিয়ে দুবার প্যারালিম্পিক্সে পুরুষদের হাইজাম্পে রুপো জয় তাঁর। এবার পদকের রং বদলাতে চেয়েছিলেন নিষাদ কুমার। তবে টোকিয়োর পর প্যারিস প্যারালিম্পিক্সেও সোনা ধরে রাখলেন যুক্তরাষ্ট্রের রোডেরিক টাউনসেন্ড। এদিন নিজের এক্স হ্যান্ডেলে নিষাদকে অভিনন্দন জানিয়েছেন দেশের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু।

আরেকদিকে, ভারতের প্রথম মহিলা হিসেবে প্যারালিম্পিক্সে ইতিহাস গড়লেন হিমাচলের প্রীতি পাল। মহিলাদের ১০০ মিটার দৌড়ে আগেই জিতে ছিলেন ব্রোঞ্জ মেডেল। রবিবার মহিলা টি৩৫ বিভাগের ২০০ মিটার দৌড় থেকে আবার ব্রোঞ্জ এনে দিলেন প্রীতি। ৩০.১ সেকেন্ডে দৌড় শেষ করে তৃতীয় স্থান পেলেন তিনি। চলতি বছরে কোবে বিশ্ব চ‍্যাম্পিয়ন দুই ইভেন্টে ব্রোঞ্জ পেয়েছিলেন। প্যারিসের তা ধরে রাখলেন। এই মুহূর্তে দেশের হয়ে এক প্যারালিম্পিকে দুটি ব্রোঞ্জ জয়ী মহিলা অ্যাথলেট হিসাবে তার সারিতে নেই আর কেউ।

অ্যাথলেটিকসদের সঙ্গে পাল্লা দিয়ে উজ্জ্বল পারফরমেন্স প্যারা শাটলারদেরও। দুটো ইভেন্টের ফাইনালেও উঠেছেন ভারতীয়রা। যার মধ্যে অন্যতম নীতেশ কুমার। এসএল৩ বিভাগের সেমিফাইনালে জাপানের ফুজিহারাকে হারিয়ে পৌঁছে গিয়েছেন ফাইনালে। এছাড়াও পুরুষের এসএল৪ বিভাগের ফাইনালে উঠেছেন সুহাস ইয়াথিরাজ। সেমিফাইনালে স্বদেশীয় সুকান্ত কদমকে হারিয়েছেন ইনতিনি। সুহাস টোকিয়োতে পেয়েছিলেন রুপো। এবার প্যারিসে সোনার লড়াইয়ে তার সামনে স্থানীয় প্রতিদ্বন্দ্বী লুকাস মাজুর। অন্যদিকে ব্রোঞ্জ জেতার লড়াইয়ে ভারতের সুকান্তর মুখোমুখি হবে ইন্দোনেশিয়ার ফ্রেডি সোতিয়ান। ভারতের মহিলাদের সিঙ্গেলসে রুপো নিশ্চিত হয়ে গিয়েছে এসইউ৫ ক্যাটাগড়িতেও। কোয়ার্টার ফাইনালে জাপানের মামিকো টয়োডাকে ২১-১৩, ২১-১৬ ব্যবধানে হারিয়ে চূড়ান্ত চারে জায়গা করে নিয়েছেন ভারতের মনীষা রামদাসও।

About Post Author