সময় কলকাতা স্পোর্টস ডেস্ক, ১৯ সেপ্টেম্বর: অজস্র পাস ও দ্বিতীয়ার্ধে বেশ কিছু গোল করার সুযোগ মিস করে রাভশানের বিরুদ্ধে আটকে গেল সবুজ-মেরুন ব্রিগেড। শেষ লগ্নে পেত্রাতোসের গোল বাতিল হওয়ায় হাতছাড়া হল তিন পয়েন্ট। ড্র দিয়ে এএফসি চ্যাম্পিয়ন্স লিগ ২- এর অভিযান শুরু করল মোহনবাগান। নির্ধারিত সময়ের শেষে গোল দিতে পারেনি কোনও দল। কার্যত খেলা অমীমাংসিত থাকায় প্রত্যেকে পেয়েছে এক পয়েন্ট করে।
আরও পড়ুন হাওড়ার ঘুসুড়িতে ভেঙে পড়ল কাপড়ের গুদামের সিলিং, ধ্বংসস্তূপে চাপা পড়ে মৃত্যু ৪ শ্রমিকের
বুধবার যুবভারতীতে রাভশানের বিরুদ্ধে খেলতে নেমেছিল মোহনবাগান। ম্যাচে এক সেয়ানে সেয়ানে লড়াই দেখল দর্শকরা। মোলিনার রণকৌশল অনুযায়ী তিন বিদেশি সহ প্রথম একাদশে ছিলেন ডিফেন্ডার দীপেন্দু বিশ্বাস মনবির সিংরা। এদিন দারুন মাঠ সাজিয়েছিল তাজিকিস্তানের ক্লাবটিও। ম্যাচের শুরুর দিকে বল পা ছাড়া করছিল না রাভশান। বাগানের ডিফেন্ডারদের ভুলে বেশ কয়েকবার রক্ষণ ভেঙে গোলের জাল লক্ষ্য করে শট নিয়েছিল তাঁরা। কিন্তু মোহনবাগানের ছন্দে থাকা গোলরক্ষক বিশাল কাইথের নিখুঁত সেভে বিপদে পড়তে হয়নি শুভাশিসদের।

দ্বিতীয়ার্ধের খেলা শুরু হলে, আক্রমণের স্রোতে ফেরে মোহনবাগান। শেষ পঁয়তাল্লিশ মিনিটের লড়াইয়ে বল দখলে রেখেছিল সবুজ-মেরুন। কিন্তু অসংখ্য পাস মিস করায় গোল করতে পারেনি একটিও। একের পর এক গোলের সুযোগ এসেছিল বাগানের হাতে তবে অবলীলায় সুযোগ হাতছাড়া করেছে তাঁরা। বুধবার মোট ১১ টি গোলমুখী শট করেছিল মোহনবাগান। যার সবকটি বিফলে গিয়েছে। কোলাসো থেকে পেত্রাতোস, অথবা কামিংস থেকে লিস্টন সুযোগ নষ্ট করেছে প্রত্যেকে। এরপর ম্যাচের একেবারে শেষে ৮৮ মিনিটে স্টুয়ার্টের পাস থেকে বল ধরে বক্সে ঢুকে পড়েন পেত্রাতোস। রাভশানের রক্ষণকে তোয়াক্কা না করে সোজা বল জড়িয়ে দেন বিপক্ষের জালে। যুবভারতীতে তখন সমর্থকদের বাঁধভাঙা উচ্ছাস। তবে সে উচ্ছাস নিভে যেতে লাগেনি। গোল হওয়ার সঙ্গে সঙ্গেই রেফারির অফসাইডের কলে গোলটি বাতিল হয়ে যায়। এরপর আবার আক্রমণ পাল্টা আক্রমণ চললেও জয়সূচক গোল আসেনি কোনও দলের। ফলে গোল শুন্য থেকেই খেলা ড্র হয়ে যায়।
#AFCChampionsLeague #MohunBagan


More Stories
ইউনিটি কাপ থেকে শূন্য হাতে ফিরছে ভারত
লালহলুদের ইলিশ উৎসব ধূপগুড়িতে
আকিব নবীর হয়ে সরব বেঙ্গসরকার, তাঁর দাবি ঘরোয়া ক্রিকেট বন্ধ করে দেওয়া হোক