সময় কলকাতা স্পোর্টস ডেস্ক, ১৯ সেপ্টেম্বর: বোলিং আক্রমণই যে আফগানিস্তান দলের শক্তি তা কারও অজানা নয়। সেই বোলিং আক্রমণের সামনেই ধ্বংস হয়ে গেল প্রোটিয়াদের ব্যাটিং। টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমি ফাইনালে হারের কার্যত বদলা নিল আফগানিস্তান। শারজায় ওডিআই সিরিজের প্রথম ম্যাচেই প্রোটিয়াদের উড়িয়ে দিয়ে জয়লাভ করল হাজমাতুল্লাহ শাহিদীর দল। ৩৩.৩ ওভারে মাত্র ১০৬ রানে দক্ষিণ আফ্রিকাকে থামিয়ে দিল আফগান বোলাররা। তুলে নিল বিপক্ষ দলের দশটি উইকেট। জবাবে মাত্র ২৬ ওভারেই সেই রান তাড়া করে জয়লাভ করেছে রাশিদরা। আন্তর্জাতিক এক দিবসীয় ক্রিকেটে আফগানিস্তানের বিরুদ্ধে এটাই দক্ষিণ আফ্রিকার সবচেয়ে কম রানের ইনিংস।
আরও পড়ুন ড্র দিয়ে যাত্রা শুরু ম্যান সিটির, আত্মঘাতী গোলে জয়ী পিএসজি
বুধবার খেলার শুরু থেকেই আফগান বোলারদের দারুন ছন্দে দেখা যায়। টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্বান্ত নেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক ইডেন মার্করাম। রিজা হেন্দ্রিস্কের সঙ্গে টনি দ্য জর্জি ওপেন করতে নামলে কিচ্ছুক্ষনের মধ্যেই তাঁদের সাজঘরে ফেরায় বাঁহাতি পেসার ফাজলহক ফারুকী।

তারপর একে একে ফিরে যায় প্রোটিয়াদের নামজাদা ব্যাটাররা। একমাত্র অর্ধশত রান আসে উইয়ান মাল্ডারের ব্যাট থেকে। জর্ন ফর্টুইনের ব্যাট থেকে আসে দ্বিতীয় সর্বোচ্চ রান ১৬। যার সৌজন্যে ৩৩.৩ ওভারেই দশ উইকেট হারিয়ে মাত্র ১০৬ রানে থেমে যায় দক্ষিণ আফ্রিকার ব্যাটিং। রশিদের বলে বিশেষ চমক দেখার অপেক্ষায় ছিল সমর্থকেরা তবে চার উইকেট তুলে ম্যাচের হিরো ফারুকী। অল্প রানের লক্ষ্য তাড়া করতে নেমেও প্রথমে একটু পিছলে গিয়েছিল আফগান ব্যাটাররা। আফ্রিকার ফরটুইন ২টি উইকেটে, সঙ্গে এনগিডি ও মার্করাম ১টি করে উইকেট তুলে নেওয়ার দ্রুত চার উইকেট হারিয়েছিল আফগানিস্তানও। তবে পরে আজমাদুল্লাহ আর গুলবাদিনের অসাধারণ অংশীদারিত্বে মসৃন জয় পেয়েছে জনাথ্যান ট্রটের দল।
উল্লেখ্য, শেষ পঞ্চাশ ওভারের বিশ্বকাপে ইংল্যান্ড ও পাকিস্তানের মত দলকে হারিয়েছিল আফগানিস্তান। সম্প্রতি শেষ হওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপেও হারিয়েছে নিউজিল্যান্ডকে। এবার তাঁদের কাছে পরাস্ত হয়েছে দক্ষিণ আফ্রিকা।
#ODIseries #T20WorldCup #HazmatullahShahidi


More Stories
জিতল লাল হলুদ,অভিষেকে ইউসেফের জোড়া গোল
পাকিস্তানকে আন্তর্জাতিক ক্রিকেট থেকে ছেঁটে ফেলতে পারে আইসিসি?
টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানের বদলে আইসল্যান্ড? নেট- দুনিয়ায় হইচই