Home » হাওড়ার ঘুসুড়িতে ভেঙে পড়ল কাপড়ের গুদামের সিলিং, ধ্বংসস্তূপে চাপা পড়ে মৃত্যু ৪ শ্রমিকের

হাওড়ার ঘুসুড়িতে ভেঙে পড়ল কাপড়ের গুদামের সিলিং, ধ্বংসস্তূপে চাপা পড়ে মৃত্যু ৪ শ্রমিকের

সময় কলকাতা ডেস্ক, ১৯ সেপ্টেম্বর: হাওড়ার ঘুসুড়িতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল ছাঁট কাপড়ের গুদামের সিলিং। মর্মান্তিক এই দুর্ঘটনায় ধ্বংসস্তূপে চাপা পড়ে মৃত্যু হল চার শ্রমিকের। এদিকে, ধ্বংসস্তূপে এখনও কয়েক জন আটকে থাকতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে। বহু পুরনো ওই গোডাউনে একটি কাঠের সিলিং করা হয়েছিল। সেই সিলিংয়ের উপরে প্রচুর মালপত্র রাখা হয়েছিল। সেই মালের ভারেই শেষপর্যন্ত সিলিংটি ভেঙ্গে পড়ে।

আরও পড়ুন   উত্তরপ্রদেশে আতশবাজির কারখানায় ভয়াবহ বিস্ফোরণ! ধ্বংসস্তূপের নীচে চাপা পড়ে প্রাণ গেল শিশু-সহ ৫ জনের

‘সন্দীপ ঘোষের বিরুদ্ধে সিবিআই তদন্ত চলবে‘ , আরজিকর হাসপাতালে আর্থিক দুর্নীতি মামলায় সুপ্রিম কোর্টে খারিজ সন্দীপ ঘোষের আর্জি

পুলিশ সূত্রে জানা গিয়েছে, জে এন মুখার্জি রোডের ওই গোডাউনের ভেতরে মোট ৯ জন শ্রমিক ঘুমাচ্ছিলেন। বৃহস্পতিবার ভোরবেলায় ঘুমের মধ্যেই ওই সিলিংটি ভেঙে পড়ে তাদের উপরে। এই ঘটনা প্রকাশ্যে আসতেই গোটা এলাকাজুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। তড়িঘড়ি খবর দেওয়া হয় পুলিশকে। খবর পেয়েই তৎক্ষণাৎ ঘটনাস্থলে পৌঁছন হাওড়া সিটি পুলিশের পদস্থ কর্তারা। যুদ্ধকালীন তৎপরতায় দমকল এবং বিপর্যয় মোকাবিলা বাহিনীর সদস্যরা ধ্বংসস্তূপ সরানোর কাজ শুরু করেন। ধ্বংসস্তূপে চাপা পড়ে মারা যান ৪ জন শ্রমিকই। ধ্বংসস্তূপে এখনও কয়েক জন আটকে থাকতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে।

আরও পড়ুন  OPTICAL ILLUSION: ব্যোমকেশ বা ফেলুদার মত পর্যবেক্ষণ শক্তি রয়েছে আপনাদের, নিচের ছবি দুটি থেকে ৫৫ সেকেন্ডে ৩ টি পার্থক্য খুঁজে দেখান

কী কারণে এই ঘটনা ঘটল, ইতিমধ্যেই তা খতিয়ে দেখছে পুলিশ। জানা গিয়েছে, বহু পুরনো ওই গোডাউনে একটি কাঠের সিলিং করা হয়েছিল। সেই সিলিংয়ের উপরে প্রচুর মালপত্র রাখা হয়েছিল। রক্ষণাবেক্ষণের অভাবেই ওই গোডাউনের সিলিংটি শেষপর্যন্ত ভেঙে পড়ে।

আরও পড়ুন      RG Kar Hospital: আরজিকর কাণ্ডে তিলোত্তমার চার সহকর্মী-সহ ৬ জনের পলিগ্রাফ টেস্টের আবেদন মঞ্জুর শিয়ালদহ আদালতের

#HowrahIncident # ceilingcollapseinagodown #Latestbengalinews

About Post Author