সময় কলকাতা ডেস্ক, ২৩ সেপ্টেম্বর: জামিনে জেল মুক্তি এনামুল হকের। অনুব্রত মণ্ডলের পর গরুপাচার মামলায় জামিন পেলেন তিনি। ২০২২ সালের ১৮ ফেব্রুয়ারি এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির হাতে গ্রেফতার হয়েছিলেন এনামুল। তাঁর বিরুদ্ধে অভিযোগ ছিল তিনি ভারত থেকে বাংলাদেশে গরু পাচার করেন। ইডির সেই মামলায় এনামুল হককে জামিন দিল সুপ্রিম কোর্ট। সিবিআইয়ের মামলায় আগেই জামিন পেয়েছিলেন তিনি। তবে ইডি তাঁর জামিনের বিরোধিতা করেছে একাধিকবার। এদিন সুপ্রিম কোর্টের নির্দেশে সেখানেও জামিন পেয়ে গেলেন ব্যবসায়ী।

আরও পড়ুন: রাতভর জিজ্ঞাসাবাদের পর রবিবার সকালে ফের বিরূপাক্ষ, অভীককে তলব সিজিও কমপ্লেক্সে
আরও পড়ুন: ‘কট্টরপন্থী’ অধীরকে সরিয়েই দিলেন সনিয়া-খাড়গেরা, কে হলেন প্রদেশ কংগ্রেসের নতুন সভাপতি?
পশ্চিমবঙ্গের সীমান্ত পেরিয়ে বাংলাদেশে গরুপাচার তো বটেই, সঙ্গে হাওয়ালার মাধ্যমে আর্থিক লেনদেনের অভিযোগ ছিল এনামুলের বিরুদ্ধে। ইডির তরফে অভিযোগ উঠেছিল, ২০১৬ সালের অক্টোবর থেকে ২০১৭ সালের মধ্যে এনামুলের সঙ্গে মোটা টাকা লেনদেন হয়েছিল বিকাশ মিশ্র ও তাঁর দাদা বিনয় মিশ্রের। যে টাকার পরিমাণ ৬ কোটির বেশি। এই খবর পাওয়ার পরই বিকাশকেও গ্রেফতার করেছিল ইডি। তার প্রায় তিন বছর পর ২০২০ সালের নভেম্বরে এনামুলকে সিবিআই গ্রেফতার করে। যদিও সেই মামলায় আগেই জামিন পেয়েছিলেন এনামুল।
আরও পড়ুন: রাতভর জিজ্ঞাসাবাদের পর রবিবার সকালে ফের বিরূপাক্ষ, অভীককে তলব সিজিও কমপ্লেক্সে
আরও পড়ুন: ‘শীঘ্রই কলকাতায় তৈরি হবে সেমি-কন্ডাক্টর প্ল্যান্ট’, মার্কিন সফরে গিয়ে বাইডেনের সঙ্গে আলোচনায় মোদি
উল্লেখ্য, ২০২২ সালের ১১ অগস্ট, বীরভূমের বাড়ি থেকে গ্রেফতার হয়েছিল গরু পাচার মালার মূল অভিযুক্ত অনুব্রত মণ্ডল। ২৫ মাস পর তাঁকে জামিনে মুক্তির নির্দেশ দিয়েছে আদালত। পুজোর আগেই বাড়ি ফিরছেন তিনি । অনুব্রতর বিরুদ্ধে স্বতঃপ্রণোদিত মামলা করেছিল ইডি। তারপর অনুব্রতকে গ্রেফতার করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। সিবিআই মামলায় অনেক আগে জামিন পেলেও ইডির মামলায় দীর্ঘদিন আটকে ছিল জামিন। তবে অনুব্রত গরু পাচারের সিন্ডিকেট থেকে টাকা নিতেন বলে ‘প্রত্যক্ষ প্রমাণ’ না থাকলেও সেই সিন্ডিকেটকে মদত দিতেন বলে বিশ্বাস করার মতো যথেষ্ট তথ্যপ্রমাণ রয়েছে। কিন্তু সেই তথ্যপ্রমাণও ‘খুবই দুর্বল’ বলে জানাল দিল্লির রাউস অ্যাভিনিউ কোর্ট। কার্যত ইডির মামলা থেকেও জামিনে জেল মুক্তি হয়েছে বীরভূমের তৃণমূল নেতার। এবার সেই মামলা থেকে জামিন পেলেন এনামুল হক।


More Stories
চেন্নাইয়ানকে হারিয়ে মোহনবাগানকে টপকে ইস্টবেঙ্গল তিন নম্বরে
বারাসাত বিজেপিতে ভাঙন, দল ছাড়লেন তাপস মিত্র
কেন ফুল বদলালেন লিয়েন্ডার পেজ?