Home » নিম্নচাপের ফলায় কলকাতা সহ দক্ষিণবঙ্গে দিনভর তুমুল বৃষ্টির পূর্বাভাস, জারি হলুদ সতর্কতা, হাওয়া বদল কবে?

নিম্নচাপের ফলায় কলকাতা সহ দক্ষিণবঙ্গে দিনভর তুমুল বৃষ্টির পূর্বাভাস, জারি হলুদ সতর্কতা, হাওয়া বদল কবে?

সময় কলকাতা ডেস্ক, ২৬ সেপ্টেম্বর: নিম্নচাপের ফলায় বুধবার থেকেই দক্ষিণবঙ্গের সব জেলাতেই ভারী বৃষ্টির শুরু হয়েছে। রাতভর দৃষ্টিতে জলমগ্ন শহর কলকাতা। আশেপাশে জেলাগুলিও ভাসছে। বৃহস্পতিবার ও দক্ষিণের বেশ কিছু জেলায় ভারী বৃষ্টি হবে। ইতিমধ্যেই দক্ষিণবঙ্গের ৯ জেলায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে। কিন্তু, আপেক্ষিক আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় থাকবে। জানা গিয়েছে, আজ থেকে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টি বাড়বে। নিম্নচাপের জেরে শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গে বৃষ্টি চলবে বলেই জানিয়েছে হাওয়া অফিস। উত্তরবঙ্গের জেলাগুলিতেও অতি বর্ষণের আশঙ্কা রয়েছে।

আরও পড়ুন আরজিকরে ‘থ্রেট কালচারের’ অভিযোগে সন্দীপ ঘোষ ঘনিষ্ঠ ১২ জন জুনিয়র চিকিৎসককে তলব CBI-র

পূর্বাভাস বলছে, বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ তৈরি হয়েছে। সেইসঙ্গে মধ্য বঙ্গোপসাগরের উপরে আগে একটি ঘূর্ণাবর্ত সক্রিয় রয়েছে। বুধবার দিনভর বৃষ্টি হওয়ার পর বৃহস্পতিবারও সকালে থেকেই কলকাতা ও তার আশেপাশের এলাকায় মুষলধারে বৃষ্টি শুরু হয়েছে। গত কয়েকদিনের একটানা বৃষ্টির জেরে তাপমাত্রা অনেকটাই কমেছে। আগামী কয়েকদিন কলকাতা সহ দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই দুর্যোগের পূর্বাভাস। স্বাভাবিকের থেকে বেশি বৃষ্টিপাত হতে পারে। কলকাতায় দিনের সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৩. ৩ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা ২৮. ২ ডিগ্রি সেলসিয়াস। বুধবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৮. ৫ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ থাকবে ৭৮ থেকে ৯৪ শতাংশ।

হাওয়া অফিস সূত্রে খবর, ঘূর্ণাবর্ত এবং নিম্নচাপ— এই দু’য়ের জেরে বৃহস্পতিবার বৃষ্টি হবে হুগলি, দুই ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পূর্ব ও পশ্চিম বর্ধমানে। এছাড়াও ভারী বৃষ্টিতে ভাসতে পারে বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়া।বৃহস্পতিবার ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। অপরদিকে, শুক্রবার ভারী বৃষ্টি হবে ঝাড়গ্রাম, পুরুলিয়া ও পশ্চিম বর্ধমানে। এ দিকে, উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি হয়েছে। তাছাড়াও অন্ধ্রপ্রদেশ উপকূল থেকে দক্ষিণ মায়ানমার উপকূল পর্যন্ত আরও একটি অক্ষরেখা বিস্তৃত রয়েছে।

About Post Author