Home » টালিগঞ্জে ‘রাত দখল’ কর্মসূচিতে দুষ্কৃতী হামলা, উচ্চ আদালতে মামলার আর্জি তৃণমূলের বিরুদ্ধে

টালিগঞ্জে ‘রাত দখল’ কর্মসূচিতে দুষ্কৃতী হামলা, উচ্চ আদালতে মামলার আর্জি তৃণমূলের বিরুদ্ধে

সময় কলকাতা ডেস্ক, ৩ অক্টোবর: আরজি কাণ্ডের প্রতিবাদে প্রথম রাত দখলে দুষ্কৃতীদের তান্ডব দেখা গিয়েছিল খোদ আরজি কর হাসপাতালে। সেদিন রাতে দুষ্কৃতী দমনে পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছিল। এদিন ফের টালিগঞ্জে ‘রাত দখল’ কর্মসূচিতে তৃণমূলের লোকেরা হামলা চালিয়েছে বলে অভিযোগ তুলে কলকাতা হাই কোর্টের দৃষ্টি আকর্ষণ করা হল। ঘটনায় আরও একবার আন্দোলনকারীদের তোপের মুখে পুলিশ। তাঁদের নিষ্ক্রিয়তার অভিযোগ তুলে বৃহস্পতিবার আদালতের দৃষ্টি আকর্ষণ করেন আইনজীবী শামিম আহমেদ। মামলা দায়ের করার অনুমতি দিয়েছেন বিচারপতি রাজর্ষি ভরদ্বাজ। সূত্রের খবর এই মামলার সম্ভাব্য শুনানি শুক্রবার। 

আরও পড়ুন: কাশ্মীরের বিজেপি নেতা মুশতাখ বুখারি প্রয়াত , শোক দলমত নির্বিশেষে

রাজ্যের সমস্ত মেডিক্যাল কলেজগুলিতে চিকিৎসকদের সুরক্ষা এবং আরজি কর কাণ্ডে নির্যাতিতার সুবিচারের দাবিতে ফের পূর্ণ কর্মবিরতিতে ফিরেছেন জুনিয়র চিকিৎসকরা। এমতবস্থায় আরজি কর-কাণ্ডের বিচার চেয়ে গত ১ অক্টোবর ‘রাত দখল’ কর্মসূচির ডাক দিয়েছিল আন্দোলনকারীরা যার মধ্যে সিংহ ভাগটাই ছিল মহিলারা। এখন অভিযোগ, সেই কর্মসূচি চলাকালীন তৃণমূল কাউন্সিলরের মদতে ওই সেখানে হামলা চালায় দুষ্কৃতীরা। মহিলাদের মারধর করা হয়েছে। হামলার পর দ্রুত পুলিশের কাছে অভিযোগ দায়ের করতে গেলে পুলিশ অভিযোগ নিতে অস্বীকার করলে উচ্চ আদালতে মামলা দায়ের করেছেন আইনজীবী।

আরও পড়ুন: আর্থিক দূর্নীতির অভিযোগে এবার আজহারউদ্দিনকে তলব ইডির

মঙ্গলবার রাতে কলকাতার একাধিক জায়গায় আরজি কর মেডিক্যাল কলেজে চিকিৎসককে ধর্ষণ এবং খুনের ঘটনার প্রতিবাদে গড়ে উঠেছিল প্রতিবাদ মিছিল। যে তালিকায় রয়েছে যাদবপুরের এইট বি, টালিগঞ্জের করুণাময়ী, সিঁথি মোড়ের মত বহু জায়গা। এদিন তাঁর মধ্যে এক জায়গায় অতর্কিত হামলা করেন ১১৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর রত্না শূর এবং তাঁর লোকজন, এমনটাই অভিযোগ উঠেছে। পুলিশের কাছে এই মিছিলের আগাম অনুমতি চাইলে আগেই না করে দিয়েছিল তাঁরা। পরে আদালতের অনুমতি নিয়ে শান্তিপূর্ণ কর্মসূচি শুরু করেছিল আন্দোলনকারীরা। কার্যত মিছিলে কোনও সমস্যা তৈরি হলে পুলিশ তা সামলাবে না, আচঁ করেছিল অনেকেই। হলও তাই, হামলার সময় ও হামলার পরে পুলিশ নীরব দর্শকের ভূমিকা পালন করেছে বলেই অভিযোগ। 

অন্যদিকে কাউন্সিলর তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগ উড়িয়ে দিয়ে বলেছেন, “তাঁদের মারধর এবং গালিগালাজ করেছেন আন্দোলনকারীরাই। এই নিয়ে শোরগোল পড়ে যায় এলাকায়। তৈরি হয় বচসা। এছাড়া কোনও সমস্যা তৈরি করেনি তাঁর ছেলেরা।”

About Post Author