Home » রতন টাটার মৃতদেহ জাতীয়পতাকায় মোড়া অবস্থায় পৌঁছালো নরিম্যান পয়েন্টে

রতন টাটার মৃতদেহ জাতীয়পতাকায় মোড়া অবস্থায় পৌঁছালো নরিম্যান পয়েন্টে

সময় কলকাতা ডেস্ক, ১০ অক্টোবর: শুধু বাণিজ্যমহলেই নয় সাধারণ মানুষের কাছে চেনা মুখ রতন টাটা। সেই তো একমাত্র যে ভাবতেন জনতাকে নিয়ে। গতকাল তাঁর প্রয়াণে শোকাচ্ছন্ন গোটা দেশ। প্রয়াত ব্যবসায়ীকে এবার শেষশ্রদ্ধা জানাতে পারবেন সাধারণ মানুষ। আজ, বৃহস্পতিবার শিল্পপতির মৃতদেহ জাতীয় পতাকায় মোড়া অবস্থায় প্পৌঁছল নরিম্যান পয়েন্টে, ন্যাশনাল সেন্টার ফর পারফর্মিং আর্টসসে। সকাল সাড়ে ১০টা থেকে সাড়ে ৩টে পর্যন্ত টাটাকে শেষশ্রদ্ধা জানাতে পারবেন সাধারণ মানুষ। এই ঘোষণা করেছেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে। রতন টাটার উপস্থিত আছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।

আরও পড়ুন: রতন টাটার প্রয়াণে শোক প্রকাশ মমতার, মনে পড়ে কি উভয়ের সম্পর্কের সমীকরণ?

৮৬ বছর বয়সে জীর্ণপ্রায় শরীর নিয়ে দিন কাটছিল রতন টাটার। ধীরে ধীরে মৃত্যুর দিকে এগোচ্ছেন ভারতী শিল্প সমাজের এই উজ্জ্বল নক্ষত্র তা বোঝা যাচ্ছিল। ব্যবসার প্রকৃত উদ্দেশ্যই হল মুনাফা। রতন টাটা তার ব্যতীত নয়। তবে যে মুনাফা নিয়ে দেশের আর পাঁচটা ব্যবসায়ী ধনকুবের হয়ে ওঠাকেই প্রাধান্য দিয়েছেন। সেই পথে হাঁটেননি টাটা গোষ্ঠীর প্রয়াত কর্ণধার। মুনাফা তিনিও করেছেন তবে তার একাংশ বিলিয়ে দিয়েছেন জনতার মধ্যে। দান নয় ভালোবাসা। অসহায়, বঞ্চিত, ক্ষুধার্থদের প্রতি ভালোবাসা। বুধবার সেই মহাপুরুষের প্রয়াণে শোক প্রকাশ করেছিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একটি টুটটে রতন টাটার পরিবারকে সমবেদনাও জানিয়েছিলেন তিনি। তবে কাল কীভাবে মৃত্যু হল শিল্পপতির তা নিয়ে তৈরি হয়েছে জল্পনা। যদিও টাটা পরিবার সূত্রে ইতিমধ্যেই মৃত্যুর কারণ স্পষ্ট করে দেওয়া হয়েছে।

কিভাবে, ঠিক কখন মৃত্যু হল রতন টাটার? 

বুধবার রাতে মুম্বইয়ের একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন টাটা। তাঁর বয়স হয়েছিল ৮৭ বছর। বয়সজনিত সমস্যা নিয়ে গত কয়েক দিন মুম্বইয়ের ওই হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। তারপর সেখানেই মারা গিয়েছেন শিল্পপতি।

আরও পড়ুন: পুজোর মুখে নন্দনে জায়গা পেল না টেক্কা, বহুরূপী এবং শাস্ত্রী

রবিবার একটা ভূয়ো খবর ছড়িয়ে পড়েছিল দেশজুড়ে। শারীরিক অবস্থার অবনতির কারণে তাঁকে আইসিইউতে ভর্তিও করানো এমনটাই সংবাদ পরিবেশন করেছিল অনেক সংবাদ মাধ্যম। কিন্তু সোমবার সকালেই সব জল্পনা উড়িয়ে দিয়ে শিল্পপতি নিজেই জানিয়েছিলেন তিনি ভালো আছেন। শুধুমাত্র, বার্ধক্যজনিত নানা সমস্যার কারণে নিয়মমাফিক চেক-আপের জন্যই হাসপাতালে গিয়েছিলেন তিনি।

About Post Author