Home » পুজোর মুখে নন্দনে জায়গা পেল না টেক্কা, বহুরূপী এবং শাস্ত্রী

পুজোর মুখে নন্দনে জায়গা পেল না টেক্কা, বহুরূপী এবং শাস্ত্রী

সময় কলকাতা ডেস্ক, ৯ অক্টোবর: রাজ্যের পরিস্থিতি উত্তপ্ত থাকায় এমনিতেই এবার পুজোয় তুলনামূলক কম সিনেমা রিলিজ হচ্ছে। তারওপর বড় অঘটন। শহরের সবথেকে বড় সরকারি সিনেমা প্রেক্ষাগৃহে জায়গা পেল না বাংলার তিনটি বড় ছবি। দেবের টেক্কা, মিঠুনের শাস্ত্রী এবং শিবপ্রাসাদের বহুরূপীর মত ছবি স্ক্রিন পেল না নন্দনে।

আরও পড়ুন: পুলিশের সামনেই হামলা বিজেপি বিধায়কের উপর, চাঞ্চল্যকর পরিস্থিতি উত্তরপ্রদেশে

প্রযোজকেরা সিনেমা বাজারে আনার জন্য সাধারণ অস্ত্র হিসাবে ব্যবহার করেন উৎসবকে। সেই রীতি মেনেই দুর্গা পুজোয় এবার বলিউড থেকে টলিউডের একাধিক সিনেমা মুক্তি পেতে চলেছে। যার মধ্যে রয়েছে দেবের টেক্কা, মিঠুনের শাস্ত্রী এবং শিবপ্রাসাদের বহুরূপীর মত ছবি। তবে ছবি গুলো কলকাতার সব থেকে বড় ও ঐতিহ্যবাহী প্রেক্ষাগৃহ নন্দনে স্ক্রিন পাচ্ছে না। তিনটি সিনেমার একটাও পুজোর সময় দেখা যাবে না নন্দনে। নন্দনে ৯০০টি আসন। টিকিটের দামও সাধারণ দর্শকের হাতের মুঠোয়। এ রকম একটা প্রেক্ষাগৃহে পুজোর ছবি দেখানো হলে মুনাফা অনেকটাই বাড়তে পারত। এমতবস্থায় পুজোয় ছবিগুলো নন্দনে জায়গা না পাওয়ায় জল্পনা শুরু হয়ে গিয়েছে টলিপাড়ায়। এ দিকে নন্দন সূত্রে খবর, তিনটি ছবিই জমা পড়েছিল। তবে কোনও এক অজ্ঞাত কারণে ছবিগুলিকে শো দেওয়া হয়নি।

আরও পড়ুন: ‘অভয়া পরিক্রমা’ আটকালো পুলিশ, তুলকালাম অবস্থা চাঁদনী চকে

সম্প্রতি দাদা সাহেব ফালকে পুরস্কার পাওয়া কিং বদন্তীর ছবি রাজনৈতিক কারণেই আটকে দেওয়া হয়েছে মত অনেকের। তবে তিনটি ছবি কেন ফিরিয়ে দেওয়া হল এই নিয়ে এখনও কোনও স্পষ্ট কারণ জানা যায়নি। এই নিয়ে শিবপ্রসাদ মুখোপাধ্যায়কে প্রশ্ন করলে তার উত্তর, “সঠিক কারণ না জেনে বিষয়টি নিয়ে মন্তব্য করব না।”

About Post Author