সময় কলকাতা ডেস্ক, ১৪ অক্টোবর: রাজ্যের সবথেকে বড় সরকারি হাসপাতালে বাইক বাহিনীর তান্ডবে রবিবার আতঙ্ক ছড়িয়েছিল এসএসকেএম চত্বরে। সেই দুষ্কৃতী তাণ্ডবের ঘটনার তদন্তে নেমে একেরপর এক অভিযুক্তদের পাকড়াও করেছে কলকাতা পুলিশ। সোমবার পর্যন্ত আরমান বড়ুয়া, জিৎ ঘোষ, অভিজিৎ ঘোষ, নিয়াজ আহমেদ, শাহনওয়াজ আলি খানকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ সূত্রে খবর এই পাঁচ জন ধৃত মূলত আলিপুর এবং চেতলার বাসিন্দা। তাঁদের বিরুদ্ধে ইতিমধ্যেই একাধিক ধারায় মামলা রজু করা হয়েছে।

আরও পড়ুন: ডাইনি সন্দেহে কুপিয়ে খুন এক পরিবারের তিন জনকে, ঝাড়খণ্ডের জঙ্গল মহলে ছড়িয়েছে চাঞ্চল্য
রবিবার সকালে ওই দুষ্কৃতীদের দল এসএসকেএম হাসপাতালে ঢুকে শুধুমাত্র চিকিৎসক বা স্বাস্থ্যকর্মীদের নয়, মেরেছে এক যুবককেও। জানা গিয়েছে তিনি হাসপাতালে চিকিৎসারত রুগীর আত্মীয়। কাল সকাল সকাল প্রায় ৮টার দিকে এসএসকেএম চত্বরে বাইক নিয়ে প্রথমে কিছুটা ঘুরে পরিস্থিতি বুঝে নেন দুষ্কৃতীরা। তারপর আচমকাই ঢুকে পড়েন হাসপাতালের ভিতরে। প্রায় ১০-১৫ জনের একটি দল বাইক নিয়ে হাসপাতালে ঢোকার সময় সেই যুবকদের সকলেরই হাতে ছিল হকি স্টিক এবং উইকেট ছিল। ধারণা করা হয়েছিল ট্রমা কেয়ার সেন্টারে চিকিৎসাধীন এক রোগীর আত্মীয়কে মারতেই এসেছিল দুষ্কৃতীরা। স্থানীয় সূত্র মারফত জানা গিয়েছে, ট্রমা কেয়ার সেন্টারে চিকিৎসাধীন সেই রোগীর ছেলে সৌরভ মোদক। ট্রমা সেন্টারের বাইরে দাঁড়িয়ে ছিলেন তিনি। তাঁকেই বেধড়ক মারধর করে মাথা ফাটিয়ে দেয় ওই দুষ্কৃতীরা। সঙ্গে সঙ্গে হাসপাতালেই তাঁর চিকিৎসা করা হয়।
আরও পড়ুন: আরজি কর থেকে বহিষ্কৃত ৫১ জন জুনিয়র চিকিৎসক হাসপাতলকে চ্যালেঞ্জ জানিয়ে হাইকোর্টে
এদিনের দুষ্কৃতী আগ্রাসনের পরে জুনিয়র ডাক্তারদের একাংশের অভিযোগ, ট্রমা কেয়ার সেন্টারের সামনে যখন বাইক বাহিনী এসে মারধর শুরু করে পুলিশ সেখানে নীরব দর্শক হয়ে দাঁড়িয়ে ছিল। গণ্ডগোল দেখেও কোনও পদক্ষেপ নেয়নি তাঁরা। বিনা বাধায় তাণ্ডব চালিয়ে চম্পট দেয় দুষ্কৃতীরা। যদিও পুলিশ সেই দাবি উড়িয়ে দিয়েছে। সোমবার এই ঘটনার অভিযোগে পাঁচজনকে গ্রেফতার করল কলকাতা পুলিশ।


More Stories
পাটুলিতে শুট আউট, নিহত যুবক
জার্সিতে যৌন অপরাধে প্রাক্তন শিক্ষকের দৃষ্টান্তমূলক শাস্তি
পাশের ঘরে বাবা-মা তবুও ১২ ঘন্টা ধরে চলেছে যৌন নির্যাতন! ইনফ্লুয়েন্সার শমীক অধিকারীর ১০ দিনের পুলিশি হেফাজত