Home » ডাইনি সন্দেহে কুপিয়ে খুন এক পরিবারের তিন জনকে, ঝাড়খণ্ডের জঙ্গল মহলে ছড়িয়েছে চাঞ্চল্য

ডাইনি সন্দেহে কুপিয়ে খুন এক পরিবারের তিন জনকে, ঝাড়খণ্ডের জঙ্গল মহলে ছড়িয়েছে চাঞ্চল্য

সময় কলকাতা ডেস্ক, ১৩ অক্টোবর: আজকের দিনে দাঁড়িয়েও মধ্যযুগীয় কুসংস্কারের শিকার তিন। ঝাড়খণ্ডের পশ্চিম সিংভূমে ডাইনি অপবাদে একই পরিবারের তিন জনকে খুন করে জঙ্গলে ফেলে দেওয়া হল দেহ। শুক্রবার জঙ্গল থেকে ওই তিন জনের নগ্ন অবস্থায় পড়ে থাকা মৃতদেহ উদ্ধার করা হয়েছে। ঘটনার তদন্তে নেমে ইতিমধ্যেই মৃতদের পরিচয় জানিয়েছে তাঁরা। পুলিশ সূত্রে খবর, নিহত তিন জন হলেন ৫৭ বছরের দুগলু পূর্তি, তাঁর স্ত্রী ৪৮ বছরের সুকবারো পূর্তি এবং তাঁদের ২৪ বছরের মেয়ে দসকির পূর্তি (২৪)। তাঁদের ছিন্নভিন্ন দেহ দেখে কার্যত শিউরে উঠেছে প্রত্যক্ষদর্শীরা।  

আরও পড়ুন: সরকার ও জুনিয়র চিকিৎসকদের মধ্যে সেতু হতে চায় অপর্ণারা, দু’পক্ষকে মেইল করে সমস্যা সমাধানের ইচ্ছে প্রকাশ বিশিষ্টদের

শুক্রবার ওই তিন জনের মৃতদেহ পাওয়া গিয়েছে ঝাড়খণ্ডের সিয়ানকেল গ্রামের কাছে একটি জঙ্গল থেকে। তাঁদের দেহ নগ্ন অবস্থায় ফেলে রেখে চলে গিয়েছে খুনিরা। নিহতদের শরীরে ধারালো অস্ত্র দিয়ে আঘাতের দাগ থেকে  প্রাথমিক ভাবে পুলিশের অনুমান, কুপিয়ে খুন করা হয়েছে তাঁদের। স্থানীয়েরা সূত্রে খবর , ডাইনি সন্দেহে তাঁদের খুন করা হয়েছে। জঙ্গলমহলের পিছিয়ে পরা একটি সম্প্রদায়ের সদস্য তাঁরা। দুগলু ও সুকবারোর ছোট মেয়ে একটি আবাসিক স্কুলে পড়ত। শুক্রবার স্কুল থেকে বাড়ি ফিরে বাবা-মা ও দিদিকে দেখতে পাচ্ছিল না সে । পরে তাঁদের খোঁজে বেরিয়ে জঙ্গলে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখে তিনজনকে। মৃতদেহগুলি দেখামাত্র ভয় পেয়ে যায় মেয়েটি। তারপর সেই পরিবারের বড়দের সঙ্গে নিয়ে পুলিশের কাছে অভিযোগ দায়ের করে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। জঙ্গল থেকে দেহগুলি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। কী কারণে ওই তিনজনকে খুন করা হল, কে বা কারা এই কাণ্ড ঘটিয়েছে তা খতিয়ে দেখছে পুলিশ।

আরও পড়ুন: Optical Illusion: আপনার পর্যবেক্ষণ শক্তি ফেলু দার মত, তা হলে ৫৫ সেকেন্ডে নিচের ছবি দুটির মধ্যে তিনটি পার্থক্য খুঁজে বের করতে

প্রসঙ্গত, কিছুদিন আগেই এই ধরনেরই একটা মর্মান্তিক ঘটনার সাক্ষী হয়েছিল বাংলা। ডাইনি অপবাদে দুই আদিবাসী মহিলাকে পিটিয়ে খুন করেছিলেন বীরভূম জেলার ময়ূরেশ্বরের একদল গ্রামবাসী, যার মধ্যে ছিলেন একাধিক মহিলাও । এই ঘটনায় ছ’জনকে গ্রেফতার করেছিল পুলিশ। ফের সেই ঘটনার পুনরাবৃত্তি দেশের অন্য এক রাজ্যে। 

About Post Author