স্পোর্টস ডেস্ক, সময় কলকাতা, ১৪ অক্টোবরঃ হার দিয়ে রঞ্জি অভিযান শুরু করল মুম্বই। বরোদার কাছে হেরে গেল গতবারের চ্যাম্পিয়নরা। ক্রুণাল পাণ্ডিয়ারা প্রথম ইনিংসে করেন ২৯০ রান। তার জবাবে অজিঙ্ক রাহানেদের ইনিংস শেষ হয় ২১৪ রানে। দ্বিতীয় ইনিংসে বরোদা করেছিল ১৮৫ রান। জয়ের জন্য মুম্বইয়ের দরকার ছিল ২৬২ রান। কিন্তু বরোদার স্পিন বোলারদের দাপটে ১৭৭ রানে গুটিয়ে যায় মুম্বইয়ের ইনিংস। দুই ইনিংস মিলিয়ে দশ উইকেট নিয়ে ম্যাচের নায়ক বরোদার ভার্গব ভাট।

রঞ্জি ট্রফির প্রথম ম্যাচে টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছিল বরোদা। ঘরের মাঠে শুরুটা ভাল হয়নি ক্রুণাল পাণ্ডিয়ার দলের। প্রাথমিক ধাক্কা কাটিয়ে উঠে ২৯০ রান তোলে তারা। মিথেশ প্যাটেল সর্বোচ্চ ৮৬ রানের ইনিংস খেলেন। জবাবে ব্যাট করতে নেমে সুবিধে করতে পারেনি মুম্বই। দলে শ্রেয়স আয়ার, পৃথ্বী শ, অজিঙ্কে রাহানে, শার্দূল ঠাকুরের মত ক্রিকেটার থাকলেও ১৮৫ রানে শেষ হয়ে যায় গতবারের চ্যাম্পিয়নদের ইনিংস। দ্বিতীয় ইনিংসে বরোদা করে ১৮৫ রান। অধিনায়ক ক্রুণাল পাণ্ডিয়া (৫৫) ও মহেশ পিথিয়া (৪০) ছাড়া উল্লেখযোগ্যা রান করতে পারেননি কেউ। রবিবার যখন খেলা শেষ হয় তখন মুম্বইয়ের স্কোর ছিল ২ উইকেটে ৪২। ব্যাট করছিলেন আয়ূশ মাথরে ও অজিঙ্কে রাহানে। কিন্তু বড় রানের জুটি গড়ার আগেই রাহানে ফিরিয়ে মুম্বইকে ধাক্কা দেন ভার্গব ভাট।
আরও পড়ুনঃ T20 Emerging Asia Cup: নেতৃত্বে তিলক, ছোটদের এশিয়া কাপের দল ঘোষণা ভারতের
তারপর আর থামানো যায়নি বাঁ-হাতি স্পিনারকে। মুম্বইয়ের তারকা ব্যাটারদের একে একে প্যাভিলিয়নের পথ দেখান ভার্গব। আয়ূশ, শ্রেয়স, রাহানে, সিদ্ধেশ, মুলানি, শার্দূল তাঁর বলেই সাজঘরে ফিরলেন। অভিজ্ঞতাকে পুঁজি করে একের পর এক সাফল্য এল ৩৪ বছরের স্পিনারের ঝুলিতে। তাঁর ভেল্কির কাছে আত্মসমর্পণ করল গোটা মুম্বই দল। মিডল অর্ডারে সিদ্ধেশ ল্যাড (৬৪) ও শ্রেয়স আয়ার (৩০) লড়াই করলেন কিছুটা। কিন্তু ম্যাচ জয়ের জন্য তা যথেষ্ট ছিল না। শেষ পর্যন্ত ১৭৭ রানে শেষ হয়ে যায় মুম্বইয়ের ইনিংস।


More Stories
গিল -রাহুলের শতরান, বড় ইনিংস গড়ছে ভারত
টি-টোয়েন্টি-তে ভারতের নতুন অধিনায়ক শ্রেয়স, দলে বৈভব
সিরিজ জিতল পাকিস্তান