সময় কলকাতা ডেস্ক, ১৫ অক্টোবর: পুজোর দিনগুলির মত মঙ্গলবার কারভালেও বাড়তি মেট্রো চালাবে রাজ্য সরকার। গভীর রাতেও রেড রোডের কার্নিভাল দেখে বাড়ি ফিরতে পারবেন দর্শনার্থীরা। পাশাপাশি রাস্তায় থাকবে বাড়তি সরকারি ও বেসরকারি বাসও। রাজ্য পরিবহণ নিগম তাদের সব ক’টি গুরুত্বপূর্ণ রুটে প্রায় মধ্যরাত পর্যন্ত বাস চালাবে বলে জানিয়েছে।

আরও পড়ুন: কার্যকর হবে না ১৬৩, ‘দ্রোহের কার্নিভাল’ করার পক্ষে রায় দিল হাইকোর্ট
এদিন মেট্রোর তরফে মঙ্গলবারের রাতের দিকের মেট্রগুলির বিস্তর তালিকা দেওয়া হয়েছে। জানা গিয়েছে, কার্নিভালের রাতে দক্ষিণেশ্বর থেকে রাতের অন্তিম মেট্রো কবি সুভাষের উদ্দেশে ছাড়বে রাত ১০টা ৪৮ মিনিটে। অর্থ্যাৎ গত বছরের সঙ্গে তুলনা করলে ১০ মিনিট আগে ছাড়বে শেষ মেট্রো। আর দমদম থেকে শেষ স্টেশন কবি সুভাষ যাওয়ার শেষ মেট্রো ছাড়বে রাত ১১টায়। বিপরীতে কবি সুভাষ থেকে দমদমের উদ্দেশেও শেষ মেট্রো ছাড়বে ১১টায়। আর দক্ষিণেশ্বরের অভিমুখে ১০টা ৪০ মিনিটে। পরিবহন নিগমের তরফে জানানো হয়েছে, রাস্তায় ট্যাক্সি, অ্যাপ-ক্যাব সহ যাবতীয় বাড়তি পরিষেবাও চালু থাকবে।
আরও পড়ুন: ‘দ্রোহ কার্নিভাল’ আটকাতে পুলিশের ১৬৩ ধারাকে চ্যালেঞ্জ করে হাইকোর্টে জুনিয়র চিকিৎসকেরা
ত্রিধারা সম্মলনি পুজো মণ্ডপের মতো কার্নিভালেও বিশৃঙ্খলা তৈরি করা হতে পারে বলে আশঙ্কা করছে কলকাতা পুলিশ। কার্যত জুনিয়র চিকিৎসকদের দ্রোহ কার্নিভালে নিষেধাজ্ঞা দিয়েছিল সরকার। তবে আজ হাইকোর্ট রায় দিলে প্রানি রাসমণি রোডে দ্রোহের কার্নিভাল করছে চিকিৎসকেরা। তবে কার্নিভালের দিন যাতে কোনও বিশৃঙ্খলা না ঘটে সেদিক থেকে পুলিশ সব রকম ব্যবস্থা নিয়ে রাখছে বলে লালবাজার সূত্রে খবর।


More Stories
গ্রেফতার কলকাতা পুরসভার দুই কাউন্সিলর
বঙ্গে পূর্ণাঙ্গ মন্ত্রিসভার গঠন
বিশেষ চাহিদাসম্পন্নদের ভালোবাসায় মুগ্ধতার বিশেষ প্রয়াস