স্পোর্টস ডেস্ক, সময় কলকাতা, ১৬ অক্টোবরঃ বিশ্বকাপের বাছাই পর্বে দাপুটে জয় ব্রাজিলের। ব্রাসিলিয়ার ন্যাশানাল স্টেডিয়ামে পেরুকে ৪-০ গোলে হারাল দোরিভাল জুনিয়রের ছেলেরা। পেনাল্টি থেকে জোড়া গোল করেন রাফিনহা । বাকি দুটি গোল করেন আন্দ্রে পেরেরা ও লুই হেনরিকে। গত ম্যাচে চিলিকে হারানোর পর পেরুর বিরুদ্ধে জয় নিঃসন্দেহে আত্মবিশ্বাস বাড়াবে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নদের।

প্রথম গোলের জন্য ব্রাজিলকে ৩৮ মিনিট পর্যন্ত অপেক্ষা করতে হয়। বক্সের মধ্যে হাতে বল লাগান পেরুর ডিফেন্ডার কার্লোস জামব্রানো। পেনাল্টি পায় ব্রাজিল। গোল করতে ভুল করেননি রাফিনহা । প্রথমার্ধে স্কোরবোর্ড আর পরিবর্তন হয়নি। দ্বিতীয়ার্ধের ৫৪ মিনিটে আবার পেনাল্টি পায় ব্রাজিল। বক্সের মধ্যে ব্রাজিলের উইঙ্গার স্যাভিনিওকে ফাউল করেন জামব্রানো। এই ডিফেন্ডারের দ্বিতীয় ভুলের খেসারত দিতে হয় দলকে। পেনাল্টি থেকে গোল করে ব্যবধান বাড়ান রাফিনহা। দ্বিতীয় গোল হজম করে হাল ছেড়ে দেয় পেরু। সেই সুযোগে তৃতীয় গোলের দেখা পায় সেলেকাওরা।
আরও পড়ুনঃ Lionel Messi: দেশের জার্সিতে ফের জ্বলে উঠলেন মেসি, বলিভিয়াকে হাফডজন আর্জেন্টিনার
আরও পড়ুনঃ ICC Women’s T20 World Cup 2024: পাকিস্তানকে হারিয়ে বিশ্বকাপের শেষ চারে নিউজিল্যান্ড, বিদায় ভারতের
আরও পড়ুনঃ UEFA Nations League: নেশনস লিগে বেলজিয়মের বিরুদ্ধে জয় ফ্রান্সের, নেদারল্যান্ডসকে হারাল জার্মানি
প্রথম দুটি গোল পেনাল্টি থেকে আসলেও, তৃতীয় গোলটি হয় বিশ্বমানের। সাম্বা ফুটবলের ঝলক ছিল সেই গোলে। ৭১ মিনিটে ডান দিক থেকে ক্রস বাড়ান লুই হেনরিকে। সিজার কিক ভলিতে দর্শনীয় গোল করেন আন্দ্রে পেরেরা। তার ঠিক তিন মিনিট পর নিজেই দর্শনীয় গোল করেন হেনরিকে। বক্সের বাইরে থেকে বাঁ পায়ের ভলিতে দর্শনীয় গোল করেন তিনি। জাতীয় দলের হয়ে টানা দ্বিতীয় ম্যাচে গোল করলেন বোটাফোগোর ২৩ বছরের এই ফরোয়ার্ড। আগামী মাসে বিশ্বকাপের বাছাই পর্বের পরবর্তী দুটি ম্যাচ রয়েছে ব্রাজিলের। সেখানে তারা মুখোমুখি হবে ভেনেজুয়েলা ও শক্তিশালী উরুগুয়ের। তার আগে এই জয় দোরিভাল ব্রিগেডের আত্মবিশ্বাস বাড়িয়ে দেবে বলে মত বিশেষজ্ঞদের।


More Stories
পাকিস্তানকে ধ্বংস করল ভারতের মেয়েরা
হর্ষ – গুরনুরের দুরন্ত অভিষেক, জিতল ভারত
সুভদ্র কেন উইলিয়ামসনের আচমকা অবসর