স্পোর্টস ডেস্ক, সময় কলকাতা, ১৫ অক্টোবরঃ মহিলা টি-টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপ পর্ব থেকে বিদায় ভারতের। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে হারলেও প্রতিযোগিতায় ক্ষীণ আশা ছিল হরমনপ্রীতদের। কিন্তু সোমবার পাকিস্তানের বিরুদ্ধে নিউজিল্যান্ড জিতে যাওয়ায় সেই আশাও রইল না। বিশ্বকাপের শেষ চারে পৌঁছে গেল কিউয়ি ব্রিগেড।

নিউজিল্যান্ডের বিরুদ্ধে হেরে টি-টোয়েন্টি বিশ্বকাপ অভিযান শুরু করেছিল ভারতের মেয়েরা। সেই ম্যাচ হার প্রভাব ফেলেছিল নেট রানরেটেও। পরের দুটি ম্যাচে পাকিস্তান ও শ্রীলঙ্কাকে হারিয়ে দেয় উইমেন ইন ব্লু ব্রিগেড। প্রতিযোগিতায় টিকে থাকতে অস্ট্রেলিয়াকে হারাতেই হত। তা হয়নি। লড়াই করেও গতবারের চ্যাম্পিয়নদের কাছে ৯ রানে হারতে হয়েছিল গতবারের ফাইনালিস্টদের। তারপর সেমিফাইনালে ওঠার জন্য ভারতকে তাকিয়ে থাকতে হয়েছিল পাকিস্তান-নিউজিল্যান্ড ম্যাচের দিকে। কিন্তু পড়শি দেশের সাহায্য পেল না ভারত। টসে জিতে প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ১১০ রান তোলে নিউজিল্যান্ড। সুজি বেটস ও ব্রুক হলিডে ছাড়া কোনও কিউয়ি ব্যাটার উল্লেখযোগ্য রান পাননি।
আরও পড়ুনঃ UEFA Nations League: নেশনস লিগে বেলজিয়মের বিরুদ্ধে জয় ফ্রান্সের, নেদারল্যান্ডসকে হারাল জার্মানি
আরও পড়ুনঃ T20 Emerging Asia Cup: নেতৃত্বে তিলক, ছোটদের এশিয়া কাপের দল ঘোষণা ভারতের
জবাবে ব্যাট করতে নেমে সেই রানও করতে পারল না পাকিস্তান। মুনিবা আলি ও ফাতিমা সানা ছাড়া আর কোনও ব্যাটার দুই অঙ্কের রান করতে পারলেন না। ১১.৪ ওভারে মাত্র ৫৬ রানে গুটিয়ে যায় পাকিস্তানের ইনিংস। স্পিনার অ্যামেলিয়া কের ৩ উইকেট নিয়ে একাই পাক ব্যাটিং অর্ডারে ধস নামিয়ে দেন। এডেন কার্সনও ৭ রান দিয়ে ২ উইকেট নেন। ৫৪ রানে জিতে অস্ট্রেলিয়ার পাশাপাশি গ্রুপ এ থেকে মহিলা টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে জায়গা করে নিল নিউজিল্যান্ড।


More Stories
হর্ষ – গুরনুরের দুরন্ত অভিষেক, জিতল ভারত
সুভদ্র কেন উইলিয়ামসনের আচমকা অবসর
FIFA Worldcup 2026 : কোরিয়ার চোরাগতিতে বিধ্বস্ত চেকিয়া