Home » Nabanna: নবান্নে শেষ বৈঠক, কি কি বিষয় উঠে এল আলোচনায় জেনে নিন…. 

Nabanna: নবান্নে শেষ বৈঠক, কি কি বিষয় উঠে এল আলোচনায় জেনে নিন…. 

সময় কলকাতা ডেস্ক, ২১ অক্টোবর: দুধ চাইতেই খির! জুনিয়র চিকিৎসকদের সঙ্গে লাইভ স্ট্রিমিংয়ে বৈঠক করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্য সচিবের ইমেলের পরিপ্রেক্ষিতে আজ ৫ পাঁচটায় নবান্নে বৈঠকে সম্মতি জানিয়েছিলেন জুনিয়র চিকিৎসকরা। সেই অনুযায়ী নির্ধারিত সময় অনিকেত-দেবাশিষরা মোট দশ জন পৌঁছে যান মুখ্যমন্ত্রীর অফিসে। হল মুখোমুখী বৈঠক। চলল বার্তালাপ। ডাক্তারদের সব দাবি মেনে নিলেও স্বাস্থ্য সচিবকে অপসারণ করা যাবে না বলে স্পষ্ট জানিয়ে দিয়েছিলেন মমতা। সেই প্রসঙ্গেই চড়ল আলোচনার পারদ। এছাড়াও কি কি বিষয় উঠে আসছে আলোচনায় জেনে নিন…. 

বৈঠকের শুরুতেই শূন্যপদে ডাক্তার নিয়োগ ও হাসপাতালের পরিকাঠামো নিয়ে প্রশ্ন তুলেছেন জুনিয়র চিকিৎসকরা। উত্তরে মমতা সাফ জানালেন, “আগে সরকারি হাসপাতালে ডাক্তার ছিল চার হাজার, আমরা এসে সেই সংখ্যা সতেরো হাজারে নিয়ে গিয়েছি। কেন্দ্র টাকা দেয় না, তাও হাসপাতলে সজ্জা বাড়িয়েছি, অ্যাম্বুলেনসের সংখ্যা বাড়িয়েছি। রাজ্য সরকার দিবারাত্রি চেষ্টা করছে পরিষেবা আরও ভালো করতে?”

কিছু সিনিয়র ডাক্তারি পড়ুয়া জুনিয়রদের ওপর হাসপাতালে র‍্যাগিং চালায়, সেই প্রসঙ্গে মুখ্যমন্ত্রী বললেন, “এটা মানসিকতার ওপর নির্ভর করে। আমরা চাই না এটা হোক।” এরপর মমতার কড়া প্রশ্ন হঠাৎ করে কেন ৪৭ জনকে সাসপেন্ড করল আরজি করের প্রিন্সিপাল, সরকারি অনুমোদন ছাড়া কেন এই সিদ্ধান্ত নেওয়া হল? উত্তরে, অনিকেত জানান, কমিটি তদন্ত এই সিদ্ধান্ত নিয়েছে।

এরপর স্বাস্থ্য সচিবকে অভিযুক্ত বলায় ফুঁসে উঠলেন মমতা। তাঁর কথায় কোনও অভিযোগই প্রমান সাপেক্ষ নয় নারায়ণের বিরুদ্ধে। তাই তাঁকে অভিযুক্ত বলা যাবে না। এরপর জুনিয়র চিকিৎসকরা দাবিদাওয়ায় ফেরেন। হাসপাতালের রোগী কল্যাণ সমিতিতে তাঁদের সদস্য রাখার দাবি মেনে নিয়েছেন মুখ্যমন্ত্রী।

জুনিয়র চিকিৎসকদের অনশন প্রসঙ্গে মমতার মন্তব্য, “২৬ দিনের মাথায় তোমাদের অনশনে মুখ্য সচিব, স্বরাষ্ট্র সচিবকে পাঠিয়েছি। মিনিটের মিনিটের তোমাদের শারীরিক অবস্থার খবর নিয়েছি। আমি যখন অনশনে মেনেছিলাম, কেউ ঘুরেও দেখেনি।”

আজকের বৈঠকে মমতার জুনিয়র চিকিৎসকদের ফের অনুরোধ জানালেন, পরিস্থিতি স্বাভাবিক করে কাজে ফিরতে। এভাবে আন্দোলন চালিয়ে গেলে সরকার কাজ করতে পারবে না, মত মুখ্যমন্ত্রীর। কথা ছিল ৪৫ মিনিট চলবে বৈঠক তবে প্রায় এক ঘন্টার শেষে বৈঠক ছেড়ে উঠলেন জুনিয়র চিকিৎসকেরা। তবে নারায়ণ স্বরুপ নিগমের অপসারণের যে দাবি ছিল তা আর পূরণ হল না। কার্যত এবার অনশনের ভবিষ্যৎ কি হবে। তা দেখতে মুখিয়ে আছে রাজনৈতিক মহল থেকে সুশীল সমাজ

About Post Author