সময় কলকাতা ডেস্ক, ২২ অক্টোবর: বঙ্গের বিশ্ববিদ্যালয়গুলির উপাচার্য নিয়োগ নিয়ে জট কাটল এত দিনে। এবার সুপ্রিম কোর্টের রায়ে মুখ্যমন্ত্রী তাঁর পছন্দ মত বাছাই করা উপাচার্যের তালিকা পাঠাতে পারবেন রাজ্যপাল ও আচার্যের কাছে। সেই তালিকা দেখেই উপাচার্য নিয়োগ হবে। আর সুপ্রিম কোর্ট এব্যাপারে কোনও মধ্যস্ততা করবে না। কারণ তাতে নিয়োগের প্রক্রিয়া বিলম্বিত হবে এবং শীর্ষ আদালতের বক্তব্য উপাচার্য নিয়োগের এই অধিকার থাকবে রাজ্য প্রধানের হাতেই। আগামী ৯ ডিসেম্বর এই মামলার পরবর্তী শুনানি হবে বিচারপতি সূর্যকান্ত ও বিচারপতি উজ্জ্বল ভুঁইয়ার বেঞ্চে।

রাজ্যের বিশ্ববিদ্যালয় গুলিতে উপাচার্য নিয়োগ নিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে রাজ্যপালের বিবাদ বহুদিন থেকেই চলে আসছে। সেই নিষ্পত্তি করতে গত ৮ জুলাই সুপ্রিম কোর্টের প্রাক্তন প্রধান বিচারপতি উদয় উমেশ ললিতের নেতৃত্বে ‘সার্চ-কাম-সিলেকশন’ কমিটি তৈরি করে দিয়েছিল। এই কমিটির কাজ ছিল প্রতিটি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়োগের জন্য তিনটি নাম বাছাই করে মুখ্যমন্ত্রীর কাছে পাঠাবে। মুখ্যমন্ত্রী তিন জনের মধ্যে পছন্দের ভিত্তিতে একটি তালিকা তৈরি করবেন। যাঁকে বেশি পছন্দ, তাঁর নাম প্রথমে থাকবে। কারও নামে আপত্তি থাকলে, তা-ও কারণ-সহ জানাবেন। সেই তালিকাই যাবে রাজ্যালের কাছে। শীর্ষ আদলতের এই রায় প্রথমে পূর্ণাঙ্গ অর্থে মেনে নিয়েছিল মুখ্যমন্ত্রী থেকে রাজ্যপাল। তবে পরে সি ভি আনন্দ বোস সুপ্রিম কোর্টের এই নির্দেশে কিছু সংশোধন চেয়ে আবেদন জানান। তাঁর কথায়, ললিত কমিটিই পছন্দের ক্রম অনুযায়ী তালিকা মুখ্যমন্ত্রীকে পাঠাক। এই মাসের প্রথম সপ্তাহে শুনানি ছিল আদালতে। সুপ্রিম কোর্টের বিচারপতি সূর্য কান্তের বেঞ্চ রাজ্যপালের আর্জিতে সম্মতি জানিয়েছিল।
২২ অক্টোবর, মঙ্গলবার সুপ্রিম কোর্টের গত শুনানির রায়ের বিরুদ্ধে প্ৰশ্ন তোলেন রাজ্য সরকারের আইনজীবী জয়দীপ গুপ্ত। তিনি বলেন, ইতিমধ্যেই নিয়োগ প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। নাম প্রকাশ হয়েছে। যদি মুখ্যমন্ত্রী ও আচার্যের মতভেদ হয়, তা হলে সুপ্রিম কোর্টে বিষয়টি ফেরত আসবেই। এর পরিপ্রেক্ষিতে বিচারপতি সূর্য কান্ত বলেন, রাজ্যপালের আর্জি খারিজ করা হচ্ছে না। পরে প্রয়োজন মতো তা শোনা হবে।


More Stories
মোথাবাড়ি কাণ্ডের অশান্তির নেপথ্য “খলনায়ক” মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার কিসের ইঙ্গিত?
আরেক অভিনেতা প্রণবের অকালপ্রয়াণ
কেন ফুল বদলালেন লিয়েন্ডার পেজ?