সময় কলকাতা ডেস্ক, ২১ অক্টোবর: ফের কুণাল ঘোষের তোপের মুখে আন্দোলনকারী জুনিয়র চিকিৎসকেরা। স্বাস্থ্যক্ষেত্রে অচলাবস্থা কাটাতে আজ নবান্নে জুনিয়র চিকিৎসকদের সঙ্গে বৈঠক করবেন মুখ্যমন্ত্রী। তবে স্বাস্থ্য জট কাটাতে আন্দোলনকারীরা কতটা উদ্যোগী তা নিয়ে দ্বিধাভক্ত তৃণমূলের অন্দরমহল। এই পরিস্থিতিতে ফের তৃণমূলের মিডিয়া বিভাগের নেতা কুণাল ঘোষ তোপ দাগলেন আন্দোলনকারী দুই জুনিয়র চিকিৎসকের বিরুদ্ধে। স্পষ্ট জানালেন স্বাস্থ্য ধর্মঘটের নামে কোনও রোগীর ক্ষতি হলে জুনিয়র চিকিৎসকদের দুই নেতার নামে এফআইআর চায় কুণাল।

আরও পড়ুন: বিজেপির বিরুদ্ধে ক্ষোভ, দল ছেড়ে তৃণমূলে প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রীর বোন
সোমবার, বৈঠকের দিন সকাল থেকেই নিজের এক্স হ্যান্ডেলে একের পর এক পোস্টে জুনিয়র চিকিৎসকদের আন্দোলনের মুখ দেবাশিষ ও অনিকেতকে কার্যত তুলধনা করছেন কুণাল। প্রথমে সকাল ৯:৪১ মিনিটে তিনি একটি পোস্ট করে লেখেন, “যদি মুখ্যমন্ত্রীর ডাকা বৈঠক পরিকল্পিতভাবে, অন্যায্য জেদে ভেস্তে দিয়ে মঙ্গলবার স্বাস্থ্য ধর্মঘটের নামে বিশৃঙ্খলার চেষ্টা হয়, তাহলে বাংলার কোনও রোগীর কোনও ক্ষতি হলে নিকটবর্তী থানায় ডাঃ দেবাশিস হালদার ও ডাঃ অনিকেত মাহাতোর নামে যেন FIR হয়। তাঁরাই চক্রান্তের মাতব্বর। তার সঙ্গে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান ও চিকিৎসকের নাম যোগ করবেন। চিকিৎসা আপনার মৌলিক অধিকার। প্ররোচনা দিয়ে তা থেকে আপনাকে বঞ্চিত করা আইনত অপরাধ। অনশনের কারণে যদি জুনিয়রদের কারুর কোনো ক্ষতি হয়, তাহলেও মূলত দায়ী এরা দুজন, সঙ্গে দায়ী থাকবে এদের প্ররোচনাদাতারা।” বিরুধীদের কটাক্ষ করে কুণাল যোগ করেন, “মুখ্যমন্ত্রী বারবার অভিভাবকোচিত সংবেদনশীলতা দেখাচ্ছেন। তাতে সাড়া দিয়ে অনশন প্রত্যাহার করে আলোচনা হোক। বাম, অতি বাম, বিরোধীদের ফাঁদে পা দেবেন না।” এরপর জনগনের দৃষ্টি আকর্ষণে ফের একই কথা লিখে ১২:১০ মিনিটে আরও একটি পোস্ট করেন তিনি।
আরও পড়ুন: বিজেপির বিরুদ্ধে ক্ষোভ, দল ছেড়ে তৃণমূলে প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রীর বোন
এর আগেও কাজে না ফিরে চিকিৎসকদের অনশন নিয়ে কটাক্ষ করেছিলেন কুণাল। এক্সে তিনি লিখেছিলেন, “চিকিৎসা মানুষের মৌলিক অধিকার, অনশনের নামে জনগনের মৌলিক অধিকার খর্ব করছে ডাক্তাররা, তাই বিরিধিদের দ্বারা প্ররোচিত না হয়ে তাঁদের কাজে ফেরার দাবি জানাচ্ছি।” আজ নবান্নে জট কাটবে কি না এই নিয়ে উত্তাল চিকিৎসক থেকে তৃণমূলের অন্দরমহল। এমতবস্থায় তৃণমূল মুখপাত্রের এই ধনরনের মন্তব্যে ফুঁসে উঠেছেন জুনিয়র চিকিৎসক কিঞ্জল নন্দ। তাঁর কথায়, “অনশনের সিদ্ধান্ত ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্টের তরফে নেওয়া হয়েছে। দেবাশিস কিংবা অনিকেত একা নেননি।”


More Stories
বঙ্গে পূর্ণাঙ্গ মন্ত্রিসভার গঠন
চিকিৎসক বিরুপাক্ষ বিশ্বাসের বিরুদ্ধে কড়া ব্যবস্থা সরকারের
বিশেষ চাহিদাসম্পন্নদের ভালোবাসায় মুগ্ধতার বিশেষ প্রয়াস