সময় কলকাতা ডেস্ক, ২০ নভেম্বর: নিয়োগ দুর্নীতি মালায় গ্রেফতার প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের জামিনের আবেদন অতীতে একাধিকবার খারিজ হয়েছে। কলকাতা হাই কোর্টের পুজোর ছুটির আগে ফের জামিনের আবেদন করেছিলেন পার্থ চট্টোপাধ্যায়, বীরেশ ভট্টাচার্য, কল্যাণময় গঙ্গোপাধ্যায়, শান্তি প্রসাদ সিনহা-সহ অন্যান্যরা। শেষ হয়েছে শুনানি। আজ অর্থাৎ বুধবার রায়দান। কী সিদ্ধান্তের উপনীত হবেন বিচারপতি? জামিন পাবেন পার্থ? সময়ের অপেক্ষা।

আরও পড়ুন: সাত সকালে অগ্নিকাণ্ড বারাসাত বাজারে, পুড়ে ছাই ৬টি দোকান, ঘটনাস্থলে দমকলের ২টি ইঞ্জিন
নিয়োগ দুর্নীতি মালায় বিগত এক বছরের বেশি সময় ধরে জেলবন্দী পার্থ চট্টোপাধ্যায়। ২০২২ সালের ২২ জুলাইয়ে তাঁর বাড়িতে ম্যারাথন তল্লাশির পর গ্রেপ্তার হন পার্থ চট্টোপাধ্যায়। শিক্ষামন্ত্রী থাকাকালীন তাঁর বিরুদ্ধের অভিযোগ উঠেছিল শিক্ষক নিয়োগে দুর্নীতিতে করেছেন পার্থ। গ্রেপ্তার হওয়ার ১৩ মাস পর কলকাতা হাই কোর্টে জামিনের আবেদন করেন পার্থ। কিন্তু লাভ হয়নি। পরবর্তীতে গত অক্টোবরে জামিনের জন্য শীর্ষ আদালতের দ্বারস্থ হন তিনি। জামিন মামলা গ্রহণ করে বিচারপতিরা নিম্ন আদালতকে দ্রুত শুনানির নির্দেশ দেয়। এনিয়ে সব পক্ষকে নোটিস জারি করে শীর্ষ আদালত।
পরবর্তীতে দীর্ঘ শুনানি হয় কলকাতা হাই কোর্টের বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায় ও বিচারপতি অপূর্ব সিনহা রায়ের ডিভিশন বেঞ্চে। ৭ অক্টোবর শেষ হয় শুনানি। তবে সেদিন আদালত রায় দান স্থগিত রেখেছিল। তারপর পুজোর ছুটির কারণে এত দিন স্থগিত ছিল রায়দান। আজ অর্থাৎ বুধবার সেই মামলার রায়দান করবে হাই কোর্টের ডিভিশন বেঞ্চ। জামিন পাবেন পার্থ? অনুব্রতর মতই কি এবার ঘরে ফেরার সময় হবে তাঁর? অপেক্ষায় রাজনৈতিক মহল।


More Stories
গ্রেফতার কলকাতা পুরসভার দুই কাউন্সিলর
আরজিকর কাণ্ডের আইনি ফাঁসে রচনা
গ্রেফতারির ভয়ে আগাম জামিনের আবেদন অরূপ বিশ্বাসের