সময় কলকাতা ডেস্ক, দীপ সেন, ২০ নভেম্বর: সাত সকালে আগুন বারাসাত স্টেশন সংলগ্ন হকার বাজারে। ব্রিজের নীচে হরিতলা এলাকার পুড়ে ছাই কম করে ছয়টি অস্থায়ী কাপড়ের দোকান। অগ্নিকাণ্ডের পেয়েই ঘটনাস্থলে উপস্থিত হয়েছে দমকলের দু’টি ইঞ্জিন। চলছে আগুন নেভানোর কাজ। দোকান সমেত সমস্ত জামা-কাপড়, কম্বল, শীতের বস্ত্র পুড়ে যাওয়ার কান্নায় ভেঙে পড়েছে দোকান মালিকেরা। চাঞ্চল্যকর পরিস্থিতি গোটা বাজারে। মূল প্রশ্ন আগুন লাগল কী করে?

আরও পড়ুন: স্বামীর শেষকৃত্যে নির্বিঘ্নে পৌঁছাতে মুনমুনের জন্য গ্রিড করিডরের ব্যবস্থা মমতার
প্রত্যক্ষদর্শী সূত্রে খবর, বারাসত শিয়ালদা শাখার বারাসত স্টেশন সংলগ্ন ১২ নম্বর রেলগেটের কাছে রেলের বিদ্যুৎ পরিবাহী তারে একটি পায়রা বসেছিল। তার ফলেই একই সঙ্গে দুটি তার স্পর্শ করায় শটসার্কিট হয়। সেই আগুন ছিটকে এসে লাগে হকার বাজারের একটি কাপড়ের দোকানে। সেখান থেকেই পাশেপাশের কম করে ছয়টি দোকানে ছড়িয়ে পড়ে আগুন। আশেপাশের লোকজন কিছু বুঝে ওঠার আগেই দাউদাউ করে জ্বলতে শুরু করে দোকানগুলি। বাজারে উপস্থিত অন্যরা আগুন নেভানোর প্রাথমিক চেষ্টা করে, তাতে আগুন নেভেনি। ফলে খবর দেওয়া হয় বারাসাত ফায়ার ব্রিগেট অফিসে। ঘটনাস্থলে উপস্থিত হয় দমকলের দুটি ইঞ্জিন। বর্তমানে আগুন নিয়ন্ত্রণে এসেছে। তবে আগুন ছড়িয়ে পড়া দোকানগুলির অবস্থা শোচনীয়।
আরও পড়ুন: শীতে ঘর গরম রাখতে হিটার চালাচ্ছেন? কী কী ক্ষতি হয় হিটারের হাওয়ায় জানেন?
পুড়ে যাওয়া দোকান গুলির মধ্যে একটির মালিক আলোক কর্মকারের কথায়, “কাল রাত সাড়ে তিনটে নাগাদ মাল গুছিয়ে বাড়ি চলে গিয়েছিলাম। সকালে ঘুমাচ্ছি। হঠাৎ ফোন এল বাজারে আগুন লেগেছে তাড়াতাড়ি যাও। ঘুম থেকে উঠেই হাফ প্যান্ট অবস্থায় চলে আসলাম। এসে শুনলাম রেলের তারে পায়রা বসায় শর্ট সার্কিট হয়ে আগুন লেগেছে। এরম শর্ট সার্কিট প্রায়ই হয়। আমাদের ছয় সাত জনের দোকান পুড়ে ছাই। দোকান গুলিতে শীতের পোশাক, কম্বল তোলা ছিল। সব মিনিয়ে কম করে ২০-২৫ লক্ষ টাকার মাল নষ্ট হয়েছে।” কিছুটা একই প্রতিক্রিয়া বাকি দোকান গুলির মালিকদেরও। আগুন নিয়ন্ত্রণে এলেও কালো ধোঁয়ায় ঢেকে গিয়েছে এলাকা। এখনও ঘটনাস্থলেই রয়েছে দমকল কর্মীরা।


More Stories
মোথাবাড়ি কাণ্ডের অশান্তির নেপথ্য “খলনায়ক” মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার কিসের ইঙ্গিত?
বকেয়া ডিএ-র সুখবর : কবে টাকা পাবেন সরকারি কর্মী ও পেনশনভোগীরা?
এবারের ভোট বাংলার আত্মাকে রক্ষা করার লড়াই, ব্রিগেডে বললেন প্রধানমন্ত্রী