সময় কলকাতা ডেস্ক, ১৯ নভেম্বর: প্রয়াত বাংলার সনামধন্য অভিনেত্রীর মুনমুন সেনের স্বামী ভরত দেববর্মা। জানা গিয়েছে, মঙ্গলবার হৃদ্রোগে আক্রান্ত হয়ে তাঁর মৃত্যু হয়েছে। সেই সময়ে কলকাতায় উপস্থিত ছিলেন না মুনমুন। তিনি রয়েছেন দিল্লিতে। বড় মেয়ে রাইমাও ছবির শুটিংয়ের কাজে জয়পুরে। খবর পেয়ে দু’জনেই দ্রুত কলকাতায় ফেরার ব্যবস্থা করছেন। কলকাতায় রয়েছেন ছোট মেয়ে রিয়া ও আত্মীয়স্বজন। ভরতের মৃত্যু সংবাদ পেয়ে মুনমুন সেনের বাড়ি পৌঁছে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর সঙ্গে দীর্ঘ দিনের সম্পর্ক মুখ্যমন্ত্রীর। সুচিত্রা সেনের জীবদ্দশায়ই মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে মুনমুনের বন্ধুত্ব গড়ে ওঠে।

আরও পড়ুন: লিঙ্গের দৈর্ঘ্যের দৌড়ে শীর্ষে ইকুয়েডর, পাকিস্তান ও বাংলাদেশকে পেছনে ফেলে মাঝের সারিতে ভারত
এদিন মুনমুনের বাড়ি থেকে সাংবাদিকদের তিনি জানান, মুনমুনের সূত্রে তাঁর সঙ্গে আলাপ ছিল ভরতেরও। অত্যন্ত ভাল, অমায়িক মানুষ হিসাবে তাঁকে বর্ণনা করে মমতা। তাঁর কথায়, “ভরতদা আমাকে খুবই পছন্দ করতেন। এটা খুব বড় ক্ষতি। আমার ব্যক্তিগত ভাবে মনে হচ্ছে নিজের আত্মীয়কে হারালাম। মুনমুন, রাইমা ফিরুক। তার পরই শেষকৃত্যের বন্দোবস্ত হবে। আসলে মুনমুন নিজেও তো জানতে পারেনি। হঠাৎই ঘটে গেল ঘটনাটা।” মমতার সংযোজন, মুনমুন কলকাতায় নামলে তাঁকে গ্রিন করিডর করে নিয়ে আসা হবে বাড়িতে। বাকি বন্দোবস্ত করে রাখছেন তাঁরা। স্থানীয় কাউন্সিলর ও পুলিশকে সমস্ত বলা আছে বলে জানান তিনি। মুখ্যমন্ত্রী জানতে পেরেছেন, পরশু দিনও নাকি সব স্বাভাবিক ছিল। মঙ্গলবার সকালেই সব ওলটপালট হয়ে গেল।


More Stories
মেসিকাণ্ড ঘিরে “কুৎসা”, ৫০ কোটি টাকার মানহানির মামলা করলেন সৌরভ
কেন নদীর পাশে চলতে থাকা ওয়েব সিরিজের শুটিং বন্ধ করল পুলিশ-প্রশাসন? আপত্তিকর কী ছিল শুটিং ঘিরে?
আরজিকরের তরুণ চিকিৎসকের অস্বাভাবিক মৃত্যু, নেপথ্যে কোন রহস্য ?