Home » International T20: আট ব্যাটার ফিরলেন রানের খাতা না খুলে, ৭ রানেই গুটিয়ে গেল ইনিংস, লজ্জার নতুন রেকর্ড টি-টোয়েন্টি ক্রিকেটে?

International T20: আট ব্যাটার ফিরলেন রানের খাতা না খুলে, ৭ রানেই গুটিয়ে গেল ইনিংস, লজ্জার নতুন রেকর্ড টি-টোয়েন্টি ক্রিকেটে?

স্পোর্টস ডেস্ক, সময় কলকাতা, ২৫ নভেম্বরঃ আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে লজ্জার বিশ্বরেকর্ড। মাত্র ৭ রানেই গুটিয়ে গেল একটি দলের ইনিংস। আটজন ব্যাটার ফিরলেন রানের খাতা না খুলেই। কোথায় হল এই রেকর্ড? কারা গড়লেন?

আরও পড়ুনঃ Mohun Bagan: স্টুয়ার্টকে ছাড়াই জামশেদপুর অভিযানে নামছে মোহনবাগান, কী হবে মোহনবাগানের প্রথম একাদশ?

পুরুষদের আন্তর্জাতিক টি-টোয়ন্টি ক্রিকেটে সর্বনিম্ন রানের রেকর্ড ছিল মঙ্গোলিয়ার। এই বছরেই সিঙ্গাপুরের বিরুদ্ধে মাত্র ১০ রানে অলআউট হয়ে গিয়েছিল তারা। কিন্তু তাদের সেই রেকর্ডও আর অক্ষত রইল না। মাত্র ৭ রানে অলআউট হয়ে সেটা ভেঙে দিল আইভোরি কোস্ট। আগামী বিশ্বকাপের আফ্রিকা অঞ্চলের যোগ্যতা অর্জন পর্বের ম্যাচে তারা মুখোমুখি হয়েছিল নাইজেরিয়ার। লাগোসে আয়োজিত সেই ম্যাচে প্রথমে ব্যাট করে ৪ উইকেটে ২৭৪ রান তুলেছিল আয়োজকরা। সৌজন্যে সেলিম সালাউয়ের শতরান। ৫৩ বলে ১১২ রানের ইনিংস খেলেন তিনি। রান তাড়া করতে নেমে মাত্র ৭ রানে শেষ হয়ে যায় আইভোরি কোস্টের ইনিংস। ওপেনার আউত্তারা মহাম্মেদ সর্বোচ্চ ৪ রান করেন। তিনি ছাড়া তিন জন ১ করে রান করেন। বাকিরা রানের খাতাই খুলতে পারেননি। ২৬৭ রানে ম্যাচ জিতে নিয়েছে নাইজেরিয়া।

আরও পড়ুনঃ Border-Gavaskar Trophy 2024: পারথে ১৪৭ বছরের ইতিহাস ভাঙল বুমরাহর ভারত, গড়ল একাধিক নজির

আরও পড়ুনঃ IPL Auction 2025: সবার রেকর্ড ভেঙে শীর্ষে পন্থ! ২৬.৭৫ কোটি পেলেন শ্রেয়স, প্রথম দিনে অবিক্রিত ওয়ার্নার

আরও পড়ুনঃ OPTICAL ILLUSION: আপনার পর্যবেক্ষণ শক্তি ব্যোমকেশ বা ফেলুদার মত, তাহলে ৩৫ সেকেন্ডে নিচের ছবি দুটি থেকে তিনটি পার্থক্য খুঁজে বের করুন

২০২৬ সালে আগামী টি-টোয়েন্টি বিশ্বকাপ। যৌথভাবে আয়োজনের দায়িত্বে ভারত ও শ্রীলঙ্কা। বাড়ছে দলের সংখ্যা। মোট ২০ দল আগামী টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশগ্রহণ করবে। ভারত ও শ্রীলঙ্কা আয়োজক হিসেবে সরাসরি বিশ্বকাপ খেলার যোগ্যতা অর্জন করবে। গত বিশ্বকাপের পারফরম্যান্সের বিচারে যোগ্যতা অর্জন করেছে মোট সাত দল। ইংল্যান্ড, আফগানিস্তান, অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজ, আমেরিকা ও বাংলাদেশ। বাকি দলকে খেলে প্রতিযোগিতায় খেলার যোগ্যতা অর্জন করতে হবে। আফ্রিকা,আমেরিকা, ইউরোপ ও এশিয়া-ওসিনিয়া গ্রুপ থেকে আরও ৮ দল একই ভাবে মূলপর্বের যোগ্যতা অর্জন করতে পারবে। আফ্রিকা অঞ্চলের বাছাই পর্বেই ম্যাচ ছিল নাইজেরিয়া ও আইভারি কোস্টের। সেই ম্যাচে ঘটে গেল এই লজ্জার রেকর্ড।

About Post Author