স্পোর্টস ডেস্ক, সময় কলকাতা, ২৬ নভেম্বরঃ ইন্ডিয়ান সুপার লিগে প্রথমবারের জন্য একসঙ্গে খেলছে কলকাতার তিন প্রধান । ৮ ম্যাচ পর পয়েন্ট তালিকার শীর্ষে রয়েছে মোহনবাগান। সেখানে খুব সুবিধাজনক জায়গায় নেই মহামেডান ও ইস্টবেঙ্গল। কিন্তু তারপরেও সমর্থকদের ভালবাসার কোনও খামতি নেই। এই মরশুমে গ্যালারিতে দর্শক উপস্থিতিতে রেকর্ড গড়ল কলকাতার দুই প্রধান।

সর্বাধিক দর্শক মাঠে উপস্থিত ছিল কলকাতা ডার্বিতে। গত ১৯ অক্টোবর যুবভারতীতে মুখোমুখি হয়েছিল ইস্টবেঙ্গল ও মোহনবাগান। ম্যাচটি ছিল ইস্টবেঙ্গলের ঘরের ম্যাচ। পরিসংখ্যান বলছে সেই ম্যাচে মাঠে উপস্থিত ছিল প্রায় ৫৯,৮৭২ হাজার সমর্থক। চলচি মরশুমে এই দর্শক সমাগম আইএসএলের আর কোনও ম্যাচে হয়নি। দ্বিতীয় স্থানে রয়েছে সেপ্টেম্বর মাসে আয়োজিত হওয়া মোহনবাগান বনাম মুম্বই সিটি এফসি। সেই ম্যাচটিও হয়েছিল যুবভারতীতে। পাশাপাশি আইএসএলের উদ্বোধনী ম্যাচ ছিল সেটি। সেই ম্যাচে দর্শকাসনে উপস্থিত ছিল প্রায় ৪১,০০২ সংখ্যক সমর্থক। তিন নম্বরে রয়েছে মিনি ডার্বি। মোহনবাগান ও মহামেডান ম্যাচে মাঠে উপস্থিত ছিল ৪১,০০১ সংখ্যক দর্শক। তালিকার চার নম্বরে রয়েছে কেরালা ব্লাস্টার্স বনাম বেঙ্গালুরু এফসির ম্যাচ। যেখানে উপস্থিত ছিল ৩৪,৯৪০ সংখ্যক সমর্থক। এই ম্যাচেই একমাত্র কোনও কলকাতার দল নেই। পাঁচ নম্বরে থাকা মোহনবাগান বনাম জামশেদপুর ম্যাচে মাঠে উপস্থিত সমর্থকে সংখ্যা ৩১,০৩৫।
আরও পড়ুনঃ Bodybuilding: ভারতীয় উপমহাদেশে সৌরভ ছড়াচ্ছে বারাসতের গৌরব!
আরও পড়ুনঃ Indian Premier League 2025: তেরো বছরেই আইপিএলে কোটিপতি, কে এই বৈভব সূর্যবংশী?
সব মিলিয়ে লক্ষ্মীলাভের দিক থেকে আইএসএলের বাকি দলগুলির তুলনায় বেশ কয়েকধাপ এগিয়ে রয়েছে কলকাতার তিন প্রধান । বিশেষ করে প্রথম স্থানে থাকা সবুজমেরুন। প্রথম পাঁচের মধ্যে তিনটি ম্যাচ ছিল মোহনবাগানের ঘরের ম্যাচ। একটি ম্যাচ ঘরের মাঠে হলেও আয়োজন ছিল চিরপ্রতিদ্বন্দ্বী ইস্টবেঙ্গল। তবে মাঠে মোহনবাগান ছাড়া বাকি দুই প্রধান লড়াই করছে সম্মানরক্ষার। ৭ ম্যাচের মধ্যে একটি জয় ও দুটি ড্র করে বারো নম্বরে রয়েছে মহামেডান স্পোর্টিং। তাদের পয়েন্ট ৫। অন্যদিকে এখনও জয়ের দেখা পায়নি ইস্টবেঙ্গল। ৭ ম্যাচে লাল হলুদের পয়েন্ট ১। এই পরিস্থিতিতে দর্শকদের মাঠে উপস্থিতি নিসন্দেহে তিনপ্রধানের ফুটবলারদের উজ্জীবিত করবে।


More Stories
শক্তিশালী দল গড়ছে মোহনবাগান, রেকর্ড অর্থে এলেন ছাঙতে
আর্জেন্টিনা এখন টিএমসির মতো : দিলীপ ঘোষ
বিশ্বকাপের নতুন মারাদোনা কে?