স্পোর্টস ডেস্ক, সময় কলকাতা, ২৯ নভেম্বরঃ সেই গোলাপী বলের টেস্ট! সেই অ্যাডিলেড! ২০২০ সালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে এই মাঠেই নাস্তানাবুদ হতে হয়েছিল কোহলির ভারতকে। প্যাট কামিন্স ও জশ হেজেলউডের সামনে মাথা তুলে দাঁড়াতেই পারেননি কোনও ব্যাটার। মাত্র ৩৬ রানে গুটিয়ে গিয়েছিল ভারতের দ্বিতীয় ইনিংস। সর্বোচ্চ ৯ রান করেছিলেন মায়াঙ্ক আগারওয়াল। আগামী ৬ ডিসেম্বর বর্ডার গাভাস্কার ট্রফির দ্বিতীয় ম্যাচে সেই অ্যাডিলেডেই নামছে ভারত। তার আগে এই পরিসংখ্যানগুলো নিসন্দেহে আতঙ্কে রাখবে ভারতের ক্রিকেট ভক্তদের।

তবে পারথ টেস্টে জয় দলকে অনেকটা মনোবল অনেকটা বাড়িয়েছে। তারপর মাঝে অনেকটা সময় বিরতি। শনিবার ক্যানবেরায় প্রধানমন্ত্রী একাদশের বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচ খেলবেন রোহিতরা। গোলাপী বলের সেই ম্যাচকে ৬ ডিসেম্বর অ্যাডিলেড টেস্টের প্রস্তুতি হিসেবে দেখছে ভারতীয় শিবির। তবে সমর্থকদের জন্য ভাল খবর রয়েছে। সেটা হল আঙুলের চোট সারিয়ে অনুশীলনে ফিরেছেন দলের নির্ভরযোগ্য ব্যাটার শুভমন গিল। শুক্রবারের অনুশীলনে তাঁকে ফিল্ডিং করে ঘাম ঝড়াতে দেখা গিয়েছে। তবে শনিবারের প্রস্তুতি ম্যাচে বা অ্যাডিলেড টেস্টে তিনি যে খেলবেনই, তা এখনই নিশ্চিত নয়।
আরও পড়ুনঃ Harry Brook: ব্রুকের দুরন্ত শতরান, কিউয়িদের বিরুদ্ধে লড়াইয়ে ফিরল থ্রি লায়ন্সরা
আরও পড়ুনঃ Angel Di Maria: চ্যাম্পিয়ন্স লিগে নয়া নজির দি মারিয়ার, টপকে গেলেন মেসিকে
পারথ টেস্টে শুভমনের জায়গায় দলে সুযোগ পেয়েছিলেন দেবদত্ত পাড়িক্কল। দুই ইনিংসে নজর কাড়তে পারেননি। শুভমন চোটমুক্ত হলে তিনি যে কোচ ও অধিনায়কের প্রথম পছন্দ হবেন এটা এক প্রকার নিশ্চিত। তবে পরের টেস্টে দলে ফিরছেন ভারত অধিনায়ক রোহিত শর্মা। প্রথম টেস্টে তার জায়গায় কেএল রাহুল ওপেন করেছিলেন। দুটি ইনিংসে রানও পেয়েছিলেন তিনি। ফলে রোহিত ফিরলে যশস্বীর সঙ্গে ওপেনিং কে করবেন তা নিয়েও সংশয় রয়েছে। তবে ক্রিকেট মহলের ধারণা রাহুলকে মিডল অর্ডারে ফিরিয়ে অধিনায়কই ওপেন করবেন। তবে দলে বদল যতই হোক চার বছর আগের স্মৃতি এই ম্যাচে ভোলাতে চাইবেন রোহিত-বুমরা-বিরাটরা।


More Stories
গ্রেফতারির ভয়ে আগাম জামিনের আবেদন অরূপ বিশ্বাসের
ইউনিটি কাপ থেকে শূন্য হাতে ফিরছে ভারত
লালহলুদের ইলিশ উৎসব ধূপগুড়িতে