Home » Border-Gavaskar Trophy: অ্যাডিলেড টেস্টের আগে অজি শিবিরে ধাক্কা, সিরিজ থেকে ছিটকে গেলেন হেজেলউড

Border-Gavaskar Trophy: অ্যাডিলেড টেস্টের আগে অজি শিবিরে ধাক্কা, সিরিজ থেকে ছিটকে গেলেন হেজেলউড

স্পোর্টস ডেস্ক, সময় কলকাতা, ৩০ নভেম্বরঃ পারথ টেস্টে হারের পর ফের ধাক্কা অস্ট্রেলিয়া শিবিরে। শারীরিক সমস্যার কারণে বর্ডার-গাভাস্কার সিরিজ থেকে ছিটকে গেলেন দলের নির্ভরযোগ্য পেসার জস হেজেলউড । তাঁর বদলে রোহিতদের বিরুদ্ধে সিরিজের প্রথম গোলাপী বলের টেস্টে খেলতে দেখা যাবে স্কট বোল্যান্ডকে।     

টেস্ট ক্রিকেটে অস্ট্রেলিয়ার অপরিহার্য বোলার জস হেজেলউড । চার বছর আগে অ্যাডিলেডের মাটিতে ভারতকে ধারশায়ী করার পিছনে তাঁর বড় অবদান ছিল। দ্বিতীয় ইনিংসে ৮ রান দিয়ে তুলে নিয়েছিলেন ৫ উইকেট। মাত্র ৩৬ রানেই ইনিংস শেষ হয়ে গিয়েছিল ভারতের। মোট ৬ উইকেট পেয়েছিলেন অজি পেসার। পারথ টেস্টে দল হারলেও দুই ইনিংস মিলিয়ে ৫ উইকেট পেয়েছিলেন হেজেলউড। কিন্তু এই সিরিজের বাকি ম্যাচে তাঁর খেলা নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা। কারণ তাঁর কোমরে চোট রয়েছে। অ্যাডিলেড টেস্টে তিনি খেলবেন না একপ্রকার নিশ্চিত। চোট গুরুতর হলে বাকি সিরিজেও তাঁকে পাবেন না প্যাট কামিন্সরা।

আরও পড়ুনঃ Border Gavaskar Trophy: অনুশীলনে ফিরলেন শুভমন, অ্যাডিলেডে চার বছর আগের লজ্জা ভুলতে মরিয়া ভারত

আরও পড়ুনঃ OPTICAL ILLUSION: শুধু জিনিয়াসরা পেরেছেন ছবি দুটি থেকে ৪৫ সেকেন্ডের মধ্যে ৩ টি পার্থক্য খুঁজে বের করতে, আপনি পারবেন?

অভিজ্ঞ পেসারের জায়গায় দুই পেসারকে দলে নেওয়া হয়েছে। তাঁরা হলেন ব্র্যান্ডন ডাকেট ও শন অ্যাবট। যদিও অ্যাডিলেডে এই দুজনের খেলার সম্ভাবনা কম। প্রথম একাদশে ঢুকবেন স্কট বোল্যান্ড। ভারতের বিরুদ্ধে শনিবার প্রধানমন্ত্রী একাদশের হয়ে প্রদর্শনী ম্যাচেও খেলছেন তিনি। ৩৫ বছরের এই পেসার সেরকমভাবে আন্তর্জাতিক ক্রিকেটে সুযোগ পাননি। মাত্র ১০ টি টেস্ট খেলেছেন। উইকেট পেয়েছেন ৩৫ টি। ১৪ টি একদিনের ম্যাচে ১৬ উইকেট পেয়েছেন। তবে ঘরোয়া ক্রিকেটে তাঁক পারফরম্যান্স যথেষ্ট ইতিবাচক। ঘরের মাটিতে তাঁর অভিজ্ঞতা সিরিজে সমতা ফেরাতে দলকে কতটা সহায়তা করে, সেটাই এখন দেখার।

About Post Author