Home » চিন্ময় প্রভুকে খাবার দিতে গিয়ে গ্রেফতার আরও দুই সন্ন্যাসী! আগুনে ঘৃতাহুতি বাংলাদেশে

চিন্ময় প্রভুকে খাবার দিতে গিয়ে গ্রেফতার আরও দুই সন্ন্যাসী! আগুনে ঘৃতাহুতি বাংলাদেশে

সময় কলকাতা ডেস্ক, ১ ডিসেম্বর: সনাতনী জাগরণ জোটের নেতা তথা সন্ন্যাসী চিন্ময়কৃষ্ণ দাসের গ্রেফতারি নিয়ে উত্তাল বাংলাদেশের সংখ্যালঘু সম্প্রদায়। সেই জট কাটছে না, তারই মধ্যে ফের নতুন জটলা। বাংলাদেশ পুলিশের হাতে ফের গ্রেফতার আরও দু’জন হিন্দু সন্ন্যাসী। চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ ‘ইন্ডিয়া টুডে’ টিভিকে জানিয়েছে, ওই দু’জন সন্ন্যাসীকে গ্রেফতার করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে অভিযোগ স্পষ্ট করে কিছু জানানো হয়নি পুলিশের তরফ থেকে। তবে জানা গিয়েছে, চিন্ময়কৃষ্ণকে যে মামলায় গ্রেফতার করা হয়েছে, সেই সংক্রান্ত তদন্তে সন্দেহভাজন হিসাবে গ্রেফতার হয়েছেন তাঁরা।

আরও পড়ুনঃ শীতে গিজার ব্যবহারে ক্ষতি নেই, তবে অসাবধান হলেই বিপদ! স্নানাগারে বিস্ফোরণে মৃত গৃহবধূ

এরপর প্রবর্তক সঙ্ঘের প্রিন্সিপাল স্বতন্ত্র গৌরাঙ্গ দাস ওই দুই সন্ন্যাসীর গ্রেফতারীর কারণ প্রকাশ্যে এনেছেন। তিনি বলেন, ‘‘জেলে চিন্ময়কৃষ্ণকে খাবার দিতে গিয়ে আমাদের দু’জন সদস্য গ্রেফতার হয়েছেন। ওঁদের ভয়েস মেসেজ থেকেই এই তথ্য জানতে পেরেছি আমি। ওঁরা জানিয়েছে, কোতোয়ালি থানায় তাঁদের আটক করা হয়েছিল। পরে তাঁদের জেলে নিয়ে যাওয়া হয়।’’

আরও পড়ুনঃ OPTICAL ILLUSION: শুধু জিনিয়াসরা পেরেছেন ছবি দুটি থেকে ৪৫ সেকেন্ডের মধ্যে ৩ টি পার্থক্য খুঁজে বের করতে, আপনি পারবেন?

বিষয়টি নিয়ে মুখ মুখ খুলেছেন ইসকন কলকাতার মুখপাত্র রাধারমণ দাস। শনিবার রাতে তিনি বলেন, চিন্ময়কৃষ্ণের পর বাংলাদেশে আরও এক সংখ্যালঘু সন্ন্যাসীকে গ্রেফতার করা হয়েছে। শ্যাম দাসের ছবি সমাজমাধ্যমে পোস্ট করে তিনি লিখেছিলেন, ‘‘চট্টগ্রাম পুলিশ আর এক ব্রহ্মচারী শ্যাম দাসকে গ্রেফতার করেছে।” বাংলাদেশ সরকারকে তীব্র ভর্ৎসনা করে তিনি প্রশ্ন তুলেছেন, “শ্যাম দাস কি সন্ত্রাসবাদী? নির্দোষদের গ্রেফতারে ইসকন গভীর ভাবে মর্মাহত।’’ পরে বাংলাদেশ পুলিশ সূত্রে জানা যায় এক জন নয়, শনিবার রাতে দুই সন্ন্যাসীকে গ্রেফতার করা হয়েছে।

আরও পড়ুনঃ “ভারত সরকারের উচিত, হিন্দুদের বাঁচাতে…..!”, বাংলদেশ প্রসঙ্গে গর্জে উঠল আরএসএস

About Post Author