সময় কলকাতা ডেস্ক, ৩০ নভেম্বর: শীতকালে সাত সকালে অফিস, স্কুল, কলেজে যাওয়ার আগে স্নান করার চেয়ে কঠিন কাজ বোধ হয় আর কিছুই নেই। ঠান্ডা জল গায়ে ফেললেই যেন প্রাণ পাঁজর ভেঙে বেরিয়ে আসতে চায়। এই কঠিন কাজকে সহজ করে তুলতে গিজার ব্যবহার এখন প্রতি ঘরের কাহিনী। তবে কথায় আছে ‘সাবধানতার মার নেই’, আর এই বৈদ্যুতিন যন্ত্রটি ব্যবহারে একটু অসাবধান হলেই দুর্গতি! এই রকমই দুর্ঘটনার শিকার উত্তরপ্রদেশের নববধূ। মাত্র ৫ দিন আগেই বিয়ে করে শ্বশুরবাড়িতে গিয়েছিলেন তরুণী। কিন্তু নতুন সংসার শুরু করার আগেই জীবনটাই শেষ। স্নান করতে গিয়ে গিজার ফেটে মৃত্যু হল সদ্য বিবাহিতার! মর্মান্তিক এই ঘটনায় ভেঙে পড়েছে গোটা পরিবার।

আরও পড়ুন: Mohun Bagan: লিগ শীর্ষে ওঠার লড়াইয়ে নামছে মোহনবাগান, চেন্নাইয়িন ম্যাচে দলে ফিরবেন স্টুয়ার্ট?
পরিবার সূত্রে খবর, মৃত তরুণীর নাম পিপলসনা চৌধুরী। গত ২২ নভেম্বর বরেলির দীপক যাদবের সঙ্গে তাঁর বিয়ে হয়। পরিবার সূত্রে খবর, বুধবার সকালে স্নান করতে বাথরুমে গিয়েছিলেন। কিন্তু অনেক্ষণ হয়ে গেলেও পিপলসনা না আসায় সন্দেহ হয় দীপক ও পরিবারের অন্য সদস্যদের। দরজায় ধাক্কা দিলেও ভিতর থেকে কোনও সাড়া শব্দ পাননি তাঁরা। বিপদ বুঝে দরজা ভেঙে ফেলেন দীপক। এর পরই বাথরুমের ভিতরে ঢুকে সকলে দেখেন মেঝেতে সংজ্ঞাহীন হয়ে পড়ে রয়েছেন পিপলসনা। পাশেই দুমড়েমুচড়ে পড়ে রয়েছে গিজার। সঙ্গে সঙ্গে তাঁরা পিপলসনাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু সেখানে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।
আরও পড়ুন: মাত্র ২০০ টাকার বিনিময়ে উপকূলের গোপন তথ্য পাচার পাকিস্তানে! গ্রেফতার গুজরাটের যুবক
পুলিশ দেহ ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। মৃতার শশুরবাড়ির তরফে পুলিশকে আরও জানানো হয়েছে, বিস্ফোরণের কোনও আওয়াজ বাইরে থেকে তাঁরা পাননি। কিন্তু যে অবস্থায় স্নানঘরের ভিতরে গিজারটি ছিল তাতে সেটা ফেটেই তরুণীর মৃত্যু হয়েছে তা স্পষ্ট। এই ঘটনার তদন্ত জারি রেখেছে পুলিশ। মৃত তরুণীর শুশুর বাড়ির লোক সত্যি বলছেন না কি মৃত্যুর নেপথ্যে রয়েছে অন্য কোনও কারণ, ময়নাতদন্তের রিপোর্ট হাতে না আসা পর্যন্ত ধোঁয়াশা কাটছে না।


More Stories
নীতিশ জমানা শেষ, বিহারের সম্রাট নতুন মুখ্যমন্ত্রী ও তাঁর বুলডোজার মডেল
আশা ভোঁসলের হার্ট অ্যাটাক
মোদি ও বিজেপিকে খোঁচা : আগাম জামিন পেলেন নিয়ে নেহা সিং রাঠোর